
টাঙ্গাইলে বিশ্ব কিডনি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারের উদ্যোগে শেখ হাসিনা মেডিকেল কলেজের গেটের সামনে থেকে একটি শোভাযাত্রা করা হয়।
শোভাযাত্রাটি হাসপাতাল ক্যাম্পাসসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়। এ সময় বক্তব্য দেন ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার সুকুমার সাহা, সিনিয়র ম্যানেজার মামুন উর রশিদ তালুকদার এবং ক্যাম্পসের ক্রয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম রনজু প্রমুখ
এদিকে সখীপুরে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কিডনি দিবসের এবারের প্রতিপাদ্য ‘সুস্থ কিডনি সবার জন্য-জ্ঞানের সেতুবন্ধনে সাফল্য’। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কিডনি আওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) এই শোভাযাত্রার আয়োজন করে।
কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এ শোভাযাত্রার আয়োজন করা হয় বলে জানান আয়োজকেরা। শোভাযাত্রাটি সখীপুর থানা সংলগ্ন ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টার থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সখীপুর ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারের চিকিৎসক মো. ওমর ফারুক, মো. আবু নাঈম, মো. লোকমান হোসাইন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আমবিয়া সুলতানাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫