Ajker Patrika

চিংড়ি ও ডালের বড়ি দিয়ে শজনে

দীপ্তি সমাদ্দার দীপু
আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১০: ০২
চিংড়ি ও ডালের বড়ি দিয়ে শজনে

উপকরণ
শজনে ১ কাপ, ছোট টুকরো করে কাটা আলু আধা কাপ, ছোট চিংড়ি মাছ আলুর অর্ধেক, স্বাদমতো লবণ, মাষকলাই ডালের বড়ি ৭-৮টি, পেঁয়াজ অল্প পরিমাণ, রসুনকুচি ১ চা-চামচ, কাঁচা মরিচকুচি ৩-৪টি, হলুদের গুঁড়ো ও তেল পরিমাণমতো।

প্রণালি
শজনেগুলো আঁশ ছাড়িয়ে টুকরো করে কেটে ধুয়ে রাখুন। কড়াই গরম করে তেল দিয়ে তাতে চিংড়ি ও ডালের বড়ি একটু হলুদ-লবণ দিয়ে ভেজে রাখুন। ওই তেলেই পেঁয়াজ-রসুন বাগার দিয়ে হালকা বাদামি রং ধরলেই শজনে ডাঁটা আর আলুর টুকরোগুলো ছেড়ে দিন। সামান্য পানি ছিটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিন। স্বাদমতো লবণ দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ রেখে আধা কাপ পানি দিন। সেদ্ধ হয়ে গেলে তাতে চিংড়ি ও বড়ি দিয়ে দিন। আরও কিছুক্ষণ ঢেকে রেখে পানি শুকিয়ে এলে নেড়েচেড়ে নামিয়ে নিন।

রেসিপি ও ছবি: দীপ্তি সমাদ্দার দীপু

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত