মৃণাল সেনের ‘কলকাতা ৭১’ ছবিটি শুরু হয়েছিল কুড়ি বছরের এক ছেলেকে নিয়ে। মেট্রো সিনেমায় ছবিটি মুক্তি পেলে বিশাল দর্শকের ভিড় দেখা গেল। টিকিটের জন্য তখন লম্বা লাইন।
১৯৭১ সাল বা তার আগে-পিছের কয়েকটি বছর কলকাতাসহ ভারতের পশ্চিমবঙ্গ নকশাল আন্দোলনে কাঁপছিল। যাঁরা ছবি দেখতে আসছিলেন, তাঁদের সবার জীবনেই এ সিনেমাটির মতোই গল্প ছিল। কেউ হারিয়েছেন সন্তান, কেউ ভাই, কেউ বন্ধু। ছবিটিকে ভালোবেসেছিলেন তাঁরা, ঘৃণা করেছিলেন সিস্টেমকে।
যদি কোনো ছবি নিয়ে বিতর্ক হয়, তাহলে বুঝতে হবে ছবিটির ভেতর অন্য শক্তি লুকিয়ে আছে। হল থেকে বেরিয়ে দর্শকেরা নানা কথা বলছেন।
১৯৭২ সালে একটি ছোট্ট চলচ্চিত্র উৎসবের বিচারক হয়ে মৃণাল সেন সুইজারল্যান্ডে গিয়েছিলেন। শেষ দিনটা ছিল ভারতীয় ছবির দিন। উৎসবের পরিচালক ‘কলকাতা ৭১’ ছবির একটি ভালো প্রিন্ট ভেনিস থেকে জোগাড় করে এনেছিলেন। ভারতীয় রাষ্ট্রদূত অর্জুন সিংকে কিছু বলতে বলা হলো। তিনি ছোট্ট একটা ভালো বক্তৃতা করলেন। ছবি শেষ হলে দর্শকেরা মৃণাল সেনকে ঘিরে ধরলেন। কিন্তু মৃণাল সেনের কাছে এক তরুণী এসে জানালেন, ছবিটা দেখে রাষ্ট্রদূত অর্জুন সিং নাকি মহা খাপ্পা হয়েছেন।
অর্জুন সিং সিনেমা শেষে আর কথা বললেন না মৃণাল সেনের সঙ্গে। তবে ডিনার পর্বে অর্জুন সিং এসে বললেন, ‘এ ছবি সত্য বলেনি।ভারতের সত্যিকার চিত্র তুলে ধরেনি। ভারতের অর্থনীতির কথা, অতিরিক্ত খাদ্য উৎপাদন ও ভারতের জেট প্লেনের গতি নিয়ে কিছুই বলা হয়নি!’
ব্রিটিশ ডকুমেন্টারি আন্দোলনের প্রধান বেসিল রাইট সেখানে ছিলেন। অর্জুন সিংয়ের বক্তৃতা শুনে তিনি রাগে কাঁপছিলেন। কলকাতায় ফিরে আসার পর মৃণাল বেসিলের কাছ থেকে একটা চিঠি পেলেন: ‘রাষ্ট্রদূতের কথাটা তেমনভাবে নিয়ো না। সরকার এবং সরকারের পৃষ্ঠপোষকেরা ছবিটবি বোঝে না।’
চিঠিটি কপি করে ইন্দিরা গান্ধীর কাছে পাঠিয়ে দিলেন মৃণাল সেন। সঙ্গে নিজের তিক্ত অভিজ্ঞতার কথাও লিখলেন।
সূত্র: মৃণাল সেন, তৃতীয় ভুবন, পৃষ্ঠা ১০৪-১০৬

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫