শুক্রগ্রহের রহস্য উদ্ঘাটনে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা প্রথম যে দুটি মহাকাশযান তৈরি করেছিল, তার একটি মেরিনার ১। ১৯৬২ সালের ২২ জুলাই মহাকাশযানটি শুক্রগ্রহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু ২৯৪ সেকেন্ড পরেই এই যাত্রার অবসান ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে দাবি করা হচ্ছে, কোডিংয়ে ‘সামান্য’ হাইফেন (–) না দেওয়ায় মাটি ছেড়ে ওঠার কয়েক মিনিটেই তা ধ্বংস হয়ে যায়।
গতকাল শুক্রবার (৩ মে) দুপুর আড়াইটায় ‘কি বিজ্ঞান খুঁজছেন’ নামের ৪ লাখ ৩৫ হাজার সদস্যের ফেসবুক গ্রুপে ‘সায়েন্স গ্যালাক্সি’ নামের ফেসবুকে পেজে এক পোস্টে এসব তথ্য দেওয়া হয়। এতে আজ শনিবার (৪ মে) বিকেল ৪টা পর্যন্ত ১ হাজার ২০০ এর বেশি রিয়েকশন পড়েছে।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, কোডিংয়ে হাইফেনজনিত সমস্যার কারণে নয়, মেরিনার ১ মহাকাশ যানটির যাত্রার অবসান ঘটেছিল ভিন্ন কারণে।
নাসার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মেরিনার ১ ও মেরিনার ২ নামে দুটি মহাকাশ যান শুক্রগ্রহে পাঠাতে চেয়েছিল নাসা। মহাকাশযান দুটি এমনভাবে নকশা করা হয়েছিল, যাতে উৎক্ষেপণের পরে অন্তত ১৫ সপ্তাহ পৃথিবীর সঙ্গে যোগাযোগ বজায় রাখতে পারে।
১৯৬২ সালের ২২ জুলাই শুক্রগ্রহের উদ্দেশ্যে মেরিনার ১ উৎক্ষেপণ করা হয়। কিন্তু যাত্রার শুরুতেই এটি ভুল পথে ওঠতে শুরু করে। ২৯৪ সেকেন্ড বা প্রায় ৫ মিনিট পর নিরাপত্তার স্বার্থে নাসার রেঞ্জ সেইফটি অফিসার মহাকাশযানটি ধ্বংস করার নির্দেশনা দেন।
মেরিনার ১ এর ভুল পথে যাওয়ার ব্যাখ্যা দিয়ে নাসার ওয়েবসাইটে বলা হয়, এটির ‘গাইডেন্স সিস্টেমে’ ত্রুটির কারণে এমনটি ঘটেছিল। সেখানে একটি সমীকরণে ব্যাসার্ধ (রেডিয়াস) বোঝাতে ব্যবহৃত ইংরেজি বড় হাতের আর (R) বর্ণের ওপরে ‘ওভারবার’ (R̅) না দেওয়ায় সফটওয়্যারের প্রোগ্রাম পরিকল্পনামাফিক সাড়া দেয়নি।

সমীকরণে ‘হাইফেন’ বাদ পড়ায় মেরিনার ১ মহাকাশযানে এই ত্রুটি ঘটেছে বলে বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে যে দাবি করা হয়েছে, তা সঠিক নয় বলে নাসার ওয়েবাসাইটে বলা হয়।
অর্থাৎ শুক্রগ্রহের উদ্দেশ্যে পাঠানো নাসার মেরিনার ১ কোডিংয়ের হাইফেন না দেওয়ার কারণে ধ্বংস হয়ে যায়নি। বরং, এটির গাইডেন্স সিস্টেমের সমীকরণে ব্যাসার্ধ (রেডিয়াস) বোঝাতে ব্যবহৃত ইংরেজি বড় হাতের আর (R) বর্ণের ওপরে ‘ওভারবার’ (R̅) না থাকায় ত্রুটি ঘটেছিল। নাসা নিজেই নিরাপত্তার স্বার্থে মহাকাশযানটিকে ধ্বংস করে।
প্রসঙ্গত, এই ত্রুটি সারিয়ে এক মাস পর ১৯৬২ সালের ২৭ আগস্ট মেরিনার ২ মহাকাশযানকে শুক্রগ্রহের উদ্দেশ্যে পাঠানো হয়।

‘প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগে নারীদের জন্য ৬০ ভাগ কোটা ছিল, যেটা বিগত সরকার উঠিয়ে দিয়েছিল। সেটাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা হবে’—আ ন ম এহসানুল হক মিলনের সাম্প্রতিক বক্তব্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
গাঁজা ব্যবসায়ীকে শাস্তি দিচ্ছেন মাদারীপুরের নতুন এমপি—এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে মারধর করতে দেখা যায়। মুহূর্তেই এটি ভাইরাল হয়ে যায়।
২ দিন আগে
‘তারেক রহমানের প্রধানমন্ত্রীর শপথ পাঠ আমি করাতে আগ্রহী—মিজানুর রহমান আজহারী’ (বানান অপরিবর্তিত) দাবিতে ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া এই পোস্টে দাবি করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ
৩ দিন আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫ বছর পর ভোট দিয়েছেন।
৪ দিন আগে