স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অসুস্থ এবং তাঁকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- এমন তথ্যসহ একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন অনেকেই। পোস্টটি শেয়ার দিয়ে অনেকেই স্পিকারের সুস্থতা কামনা করছেন। ফেসবুকে এ সংক্রান্ত তিন শতাধিক পোস্ট খুঁজে পাওয়া গেছে।
ফ্যাক্টচেক
কি-ওয়ার্ড সার্চ করে স্পিকারের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া সংক্রান্ত সর্বশেষ খবর পাওয়া যায় ২০১৬ সালের ৩১ মে। বাংলাদেশ জাতীয় সংসদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে লেখা হয়- ‘জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গত শনিবার রাতে অসুস্থ হয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। আজ সোমবার রাতে সেখানে তাঁকে দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী স্পিকারের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। তিনি উপস্থিত চিকিৎসকদের কাছে স্পিকারের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং স্পিকারের দ্রুত রোগ মুক্তি কামনা করেন’।
বর্তমানে স্পিকারের অসুস্থতাজনিত পোস্টে যে ছবিটি ব্যবহার করা হচ্ছে, তা ওই দিন একাধিক গণমাধ্যমে বাসস-এর বরাতে প্রকাশিত হয়।
এদিকে গতকাল বুধবার বিকেল ৫টায় শুরু হওয়া সংসদের বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। সংসদ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই অধিবেশনে দেখা যায়, কঠোর স্বাস্থ্যবিধি মেনে এবারের অধিবেশন শুরু হয়েছে। জানা যায়, কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকা সংসদ সদস্যরাই অধিবেশনে যোগ দিতে পারবেন। প্রতিদিন ১০০-১২০ জন সংসদ সদস্যের উপস্থিতিতে বসবে সংসদের বৈঠক।
গতকাল অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন স্পিকার। এবার অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- শহীদুজ্জামান সরকার, এবি তাজুল ইসলাম, মাজহারুল হক প্রধান, আনিসুল ইসলাম মাহমুদ, রুমানা আলী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন।
আজ অধিবেশনের দ্বিতীয় দিনেও সভাপতিত্ব করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সিদ্ধান্ত
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সুস্থ আছেন এবং চলমান সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছেন। তাঁর অসুস্থতার খবর দিয়ে ফেসবুক পোস্টগুলো সঠিক নয়।

গাঁজা ব্যবসায়ীকে শাস্তি দিচ্ছেন মাদারীপুরের নতুন এমপি—এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে মারধর করতে দেখা যায়। মুহূর্তেই এটি ভাইরাল হয়ে যায়।
২ দিন আগে
‘তারেক রহমানের প্রধানমন্ত্রীর শপথ পাঠ আমি করাতে আগ্রহী—মিজানুর রহমান আজহারী’ (বানান অপরিবর্তিত) দাবিতে ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া এই পোস্টে দাবি করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ
৩ দিন আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫ বছর পর ভোট দিয়েছেন।
৪ দিন আগে
‘নির্বাচনে জাল ভোট পড়েছে ২১.৪ শতাংশ: টিআইবি’ দাবিতে নাগরিক টিভির একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নাগরিক টিভি-র এ সংক্রান্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটের ২১ শতাংশ জাল ভোট পড়েছে। নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণের ভিত্তিতে বিভিন্ন অসঙ্গতি
৪ দিন আগে