বরিশালের গৌরনদীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানা অভিযোগে তিনটি ফার্মেসিকে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন। ওষুধ প্রশাসন অধিদফতরের সহায়তায় পরিচালিত এ অভিযানে নেতৃত্বে ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
বরিশাল ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালক অদিতী স্বর্না বলেন, উপজেলার গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন ফার্মেসিকে অভিযান চালানো হয়। এ সময় ৩টি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ, অবৈধ ওষুধ পাওয়া যায়। অভিযানে ঈশাম মেডিসিন হাউজকে ১৫ হাজার, আল মক্কা ফার্মেসিকে ১৫ হাজার এবং মা মেডিসিন কর্নারকে ২ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
এ বিষয়ে গৌরনদী উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং বিক্রি করা, ড্রাগ লাইসেন্স এবং রেজিস্টার্ড ফার্মাসিস্ট না থাকায় তিন ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। তিনি ফার্মেসি গুলোতে বায়োলজিক্যাল ওষুধ সঠিক তাপমাত্রার ফ্রীজে সংরক্ষণ করার কঠোর নির্দেশনা প্রদান করেন।

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৩ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে