টনসিল প্রদাহের মূল কারণ ব্যাকটেরিয়া। এ ছাড়া ভাইরাস, অ্যালার্জি ও মুখগহ্বর সঠিকভাবে পরিষ্কার না করার জন্যও এটি হয়ে থাকে। ব্যাকটেরিয়ার আক্রমণের জন্য তীব্র ব্যথাসহ টনসিল ফুলে গিয়ে অ্যাকিউট টনসিলাইটিস হয়। এর সঙ্গে জ্বর, কানে ব্যথা থাকতে পারে এবং গলার বিভিন্ন লাসিকা নালি ফুলে যেতে পারে। ব্যাকটেরিয়ার আক্রমণের তীব্রতা অনুযায়ী অ্যাকিউট টনসিলাইটিসকে চারটি পর্যায়ে ভাগ করা হয়। এর মধ্যে চতুর্থ পর্যায়ে প্রদাহের তীব্রতা সবচেয়ে বেশি থাকে। এ সময় উভয় পাশের টনসিল ফুলে পরস্পরকে স্পর্শ করে থাকে এবং খাদ্যনালি বন্ধ হয়ে যায়। বছরে বেশি বার টনসিল প্রদাহে আক্রান্ত হলে তাকে ক্রনিক টনসিলাইটিস বলে।
চিকিৎসা
» পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে।
» তরল খাবার খেতে হবে।
» চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-হিস্টামিন ট্যাবলেট খেতে হবে।
» তীব্র ব্যথা ও জ্বর থাকলে ব্যথানাশক ওষুধ খেতে হবে।
» কুসুম গরম পানিতে লবণ বা অ্যান্টিসেপটিক সলিউশন মিশিয়ে দিনে অন্তত তিনবার গড়গড়া করতে হবে।
প্রতিরোধ
» শীতকালে গলা ও কান ঠান্ডা লাগা থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় গরম কাপড় পরতে হবে।
» খাবার খাওয়ার পর ভালোভাবে মুখ ধুয়ে ফেলতে হবে।
» দিনে দুবার দাঁত পরিষ্কার করার অভ্যাস করতে হবে।

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৬ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে