বর্ষাকালে বিভিন্ন ধরনের রোগের প্রকোপ বেড়ে যায়। এগুলোর মধ্যে চোখের রোগ অন্যতম। এগুলোর মধ্যে আছে কনজাংটিভাইটিস, স্টাই, শুষ্ক চোখ, কর্নিয়ার ক্ষত।
কনজাংটিভাইটিস
কনজাংটিভা হলো স্বচ্ছ পর্দার মতো অংশ, যা আমাদের চোখের পাতার ভেতরের সঙ্গে বাইরের অংশকে ঢেকে রাখে। ভাইরাস, ব্যাকটেরিয়া বা
অন্য কোনো কারণে কনজাংটিভায় প্রদাহ হওয়াকে বলে কনজাংটিভাইটিস। এটি একধরনের সংক্রামক রোগ।
লক্ষণ
চোখ লাল হওয়া, হলুদ আঠালো পদার্থ বের হওয়া, পানি পড়া, চুলকানি এর সাধারণ লক্ষণ।
স্টাই
এটি ব্যাকটেরিয়ার সংক্রমণজনিত রোগ। বর্ষাকালে এই রোগের প্রকোপ দেখা যায়। আমাদের চোখের পাতার গোড়ার কাছে এক বা একাধিক ছোট গ্রন্থি রয়েছে। বৃষ্টির কারণে চোখে ধুলাবালু বা অন্যান্য পদার্থ এ গ্রন্থিগুলোয় আটকে গিয়ে এই রোগের সৃষ্টি করে।
লক্ষণ
চোখ লাল হওয়া, ব্যথা ইত্যাদি এই রোগের প্রাথমিক লক্ষণ।
শুষ্ক চোখ
আমাদের চোখের ওপর পানির পাতলা আস্তরণ রয়েছে। এ আস্তরণ চোখ সুস্থ রাখতে বিশেষ ভূমিকা রাখে। এই পানি কমে গেলে চোখ শুকিয়ে যায়। বর্ষাকালে একটু বেশি দেখা যায়।
লক্ষণ
প্রাথমিক লক্ষণের মধ্যে চোখ জ্বালাপোড়া করা, খচখচ করা, অস্বস্তি, চোখ দিয়ে পানি পড়া অন্যতম।
কর্নিয়ায় ক্ষত
কর্নিয়া হলো চোখের সামনের সবচেয়ে স্বচ্ছ অংশ। বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক বা পরজীবীর সংক্রমণের কারণে কর্নিয়ার ক্ষত হয়ে থাকে; বিশেষ করে বর্ষাকালে বাতাসের আর্দ্রতা ভাইরাসের সংখ্যা বৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে বলে এ রোগ হয়ে থাকে।
লক্ষণ
চোখব্যথা, লাল হওয়া, পানি পড়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া এর অন্যতম লক্ষণ।
চিকিৎসা
• ভাইরাস সংক্রমণে সাধারণত বিশ্রাম, ঠান্ডা সেঁক এবং চোখের ড্রপ ব্যবহার করলে লক্ষণগুলো উপশম হয়।
• ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক চোখের ড্রপ বা মলম প্রয়োজন হতে পারে।
• অ্যালার্জির কারণে চোখের রোগের জন্য অ্যালার্জির ওষুধ সাহায্য করতে পারে।
প্রতিরোধে করণীয়
• ঘন ঘন চোখ ঘষা যাবে না।
• নোংরা হাতে চোখ স্পর্শ করা যাবে না।
• নিজের রুমাল, তোয়ালে, কন্টাক্ট লেন্স অন্যকে ব্যবহার করতে দেওয়া যাবে না।
• সংক্রমণ হলে চোখের মেকআপ এড়িয়ে চলুন।
• বাতাস ও ধুলাবালু এড়াতে চশমা ব্যবহার করুন।
• বর্ষাকালে সুইমিংপুল ব্যবহার করবেন না।
• যেকোনো জলাধারে সাঁতার কাটার সময় সাঁতারের চশমা পরে নিন।
ডা. মো. আরমান হোসেন রনি, কনসালট্যান্ট, দীন মোহাম্মদ আই হসপিটাল সোবহানবাগ, ঢাকা

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৬ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে