
জনপ্রশাসন সংস্কারের উদ্যোগে প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্য ২৫টি ক্যাডারের দ্বন্দ্বের মধ্যে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা সংগঠিত হচ্ছে। এর মধ্যে ২৫তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা নতুন সংগঠন গড়ে তুলেছেন।
গতকিাল সোমবার (৬ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে ‘২৫তম বিসিএস স্বাস্থ্য ফোরাম’ নামে সংগঠনটির যাত্রা শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে নাক-কান-গলা বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. আবদুল করিম মিঠুকে ‘২৫তম বিসিএস স্বাস্থ্য ফোরাম’র আহ্বায়ক এবং জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের একাডেমিক রেজিস্ট্রার ডা. মুহাম্মদ সাখাওয়াত হোসাইন মিঠুকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া নাক-কান-গলা বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. নুরুল করিম চৌধুরী প্রথম যুগ্ম আহ্বায়ক ও ইউরোলজির সহকারী অধ্যাপক ডা. শাহরিয়ার মো. কবীর হাসান কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
চিকিৎসক পেশাজীবী নেতা ডা. মেহেদি হাসানের উপস্থিতিতে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিটি গঠিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই ফোরাম ক্যাডার বৈষম্য নিরসন, স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়মিত ও দ্রুত পদোন্নতি ও জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করবে।’

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৫ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে