চলছে গ্রীষ্মকাল। বাজারে কাঁচা-পাকা দুই ধরনের আম পাওয়া যাচ্ছে। আমের মৌসুমে ইচ্ছামতো আম খাওয়া হবে, আমাদের দেশে এটি খুব স্বাভাবিক বিষয়। কিন্তু রোগভেদে আম খাওয়ার মাত্রায় তারতম্য আছে। যেমন ডায়াবেটিসের রোগীদের ইচ্ছেমতো আম খাওয়া চলবে না।
বিশেষজ্ঞদের মতে, কাঁচা আম শরীরে চিনির মাত্রা বাড়ায় না। তবে পাকা আম চিনির মাত্রা বাড়িয়ে দেয়; বিশেষ করে যাঁদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, তাঁদের ক্ষেত্রে পাকা আম বেশি খাওয়া ঝুঁকিপূর্ণ। তবে কিছু নিয়ম মেনে খেলে তা ক্ষতির কারণ হয় না। ডায়াবেটিসের রোগীরা প্রতিদিন ফলের মাধ্যমে ৩০ গ্রাম শর্করা গ্রহণ করতে পারবেন। তাই দিনে একটি নির্দিষ্ট পরিমাণে আম ডায়াবেটিসের একজন রোগী খেতে পারবেন।
চিকিৎসকদের মতে, গ্রীষ্মকালীন এই ফল অবশ্যই সবার খাওয়া উচিত। আমে ৬৭ শতাংশ ভিটামিন সি রয়েছে। এটি রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। একটি মাঝারি আকারের আমের গ্লাইসেমিক ইনডেক্স ৫৫। গ্লাইসেমিক লোড থাকে প্রায় ৫। ফলে ডায়াবেটিসের রোগীদের জন্য এটি নিরাপদ ফল। বিশেষজ্ঞরা জানান, শরীরে শর্করার পরিমাণ নিয়ন্ত্রিত রাখতে ডায়াবেটিসের রোগীদের দিনে আধা কাপের বেশি আম খাওয়া উচিত নয়। আম জুস করে না খেয়ে পুরো খাওয়া ভালো। এতে থাকা আঁশ শরীরে প্রবেশ করবে। ডায়াবেটিসের রোগীদের খাবারের পরে বা ডেজার্ট হিসেবে আম খেতে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
১ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে