করোনাকালে অর্থনৈতিক সংকট ও অনিশ্চিত জীবন নিয়ে ভীতি মানসিকভাবে বিপর্যস্ত করেছে বহু মানুষকে। নেদারল্যান্ডসভিত্তিক ‘হেলিয়ন’ সাময়িকীতে গত বছর প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন অনুযায়ী, করোনা মহামারির মধ্যে উদ্বেগ ও বিষণ্নতাজনিত সমস্যায় আক্রান্তের দিক দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এ বিপর্যয়ের হাত থেকে রেহাই পায়নি শিশু-কিশোরেরাও। করোনা মহামারি তাদের মননেও গভীর ক্ষত তৈরি করেছে। যার ফলে করোনাকালে কম বয়সীদের মাঝেও আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
এমন প্রেক্ষাপটে মানসিক স্বাস্থ্য নিয়ে ১৩-১৯ বছর বয়সীদের সচেতনতা বাড়াতে ‘মেন্টাল হেলথ কেয়ার’ নামে একটি অলাভজনক সংগঠন প্রতিষ্ঠা করেন ইডেন মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের ছাত্রী কাশফিয়া কাওসার মীম। ২০২০ সালের ২৫ জুন যাত্রা করা সংগঠনটি এ বছর পা রেখেছে তৃতীয় বর্ষে। গত দুই বছরে সারা দেশের ছয় হাজারের বেশি কিশোর-কিশোরীকে বিনা মূল্যে মানসিক স্বাস্থ্যসেবা দিয়েছে সংগঠনটি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নিজেদের কর্মকাণ্ড পরিচালনার জন্য মেন্টাল হেলথ কেয়ারের রয়েছে শক্তিশালী উপদেষ্টা পরিষদ। দেশের স্বনামধন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সদস্যরা রয়েছেন সেই পরিষদে। সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছেন গোলাম মোর্শেদ রাতুল। রাজধানী ঢাকার পাশাপাশি বন্দরনগরী চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহেও সংগঠনটির কার্যক্রমের বিস্তার ঘটেছে।
মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনার জন্য এরই মধ্যে ৪০ জনের বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া আত্মহত্যা প্রবণ কিশোর-কিশোরীদের তাৎক্ষণিকভাবে মানসিক স্বাস্থ্যসেবা দিতে কাজ করছেন আরও ৪০ জনের মতো মেন্টাল হেলথ অ্যাডভোকেট।
গত দুই বছরে অনলাইন এবং অফলাইনে একাধিক কর্মশালা ও প্রজেক্টের আয়োজন করেছে মেন্টাল হেলথ কেয়ার। এর উল্লেখযোগ্য একটি উদ্যোগের নাম ‘প্রজেক্ট লাইফ কেয়ার’। এ কার্যক্রমের আওতায় মাঠপর্যায়ের অন্তত দেড় হাজার শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্য বিষয়ে নানা শিক্ষা দেওয়া হয়েছে।
সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীম জানান, মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচলিত কুসংস্কার, মানসিক স্বাস্থ্য সম্পর্কিত রোগ এবং মানসিক স্বাস্থ্যের যত্নে কি করণীয় সেসব বিষয়ে শিশু-কিশোরদের সচেতন করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন তাঁরা। দ্বিতীয় বর্ষপূর্তিতে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৩ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে