কম খাচ্ছেন, না খেয়ে থাকছেন। অনলাইন ঘেঁটে এক মাসের মধ্যে ৮ থেকে ১০ কেজি ওজন কমে যাবে, সেসব ডায়েট মেনে চলছেন। কিন্তু আপনার ওজন কোনোভাবেই কমছে না। এর কারণ খুঁজে হয়রান হচ্ছেন?
বর্তমানে এ ধরনের সমস্যা বেশ সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা দূর করতে হলে আগে জানতে হবে, ওজন না কমার কারণ কী, শরীরে কোনো সমস্যা আছে কি না, যা খাচ্ছেন তা শরীরের জন্য সঠিক কি না, ইত্যাদি বিষয়। না বুঝে কোনো ডায়েটে আসক্ত না হয়ে অভিজ্ঞ একজন ডায়েটেশিয়ান অথবা নিউট্রিশনিস্টের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে।
অনিয়ন্ত্রিত ওজন বাড়ার বিভিন্ন কারণ থাকলেও বর্তমান প্রেক্ষাপটে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পিসিওএস ও থাইরয়েডের সমস্যা।
পিসিওএস হলো নারীদের হরমোনসংক্রান্ত একটি জটিল সমস্যার নাম, যা প্রজননক্ষমতায় মারাত্মক ক্ষতি সাধন করে থাকে। এটি মূলত অনেকগুলো অস্বাভাবিক লক্ষণের সমন্বয়, যা নারীর ডিম্বাশয় তথা প্রজননতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। পলিসিস্টটলিক হচ্ছে অনেকগুলো সিস্ট বা তরলে পূর্ণ ছোট ছোট থলের মতো অংশ, যা ডিম্বাশয়জুড়ে থাকে। এই থলেগুলো, অর্থাৎ ফলিকলগুলো এক একটি অপরিপক্ব ডিম্বাণু বহনকারী। কিন্তু প্রয়োজনীয় হরমোনের অভাবে তা আর পরিণত হতে না পেরে সিস্ট আকারে জমতে থাকে। এর ফলে শরীরে অ্যান্ড্রোজেন বা পুরুষ হরমোন স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, যা হরমোনের ভারসাম্যহীনতার জন্য দায়ী।
নিয়ন্ত্রণের উপায়
পিসিওএসে খাবারের তালিকা
যেসব খাবার খাওয়া যাবে না
লেখক: পুষ্টিবিদ, লেজার ট্রিট ক্লিনিক, বনানী

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
২ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে