
এর সঙ্গে ধূমপান ছেড়ে দেওয়া ও কাঁচা লবণ খাওয়া কমিয়ে আনাসহ চিকিৎসকদের প্রতিষ্ঠিত পরামর্শ তো মেনে চলতেই হবে। হাইপারটেনশন নামক সাময়িকীতে প্রকাশিত নিবন্ধ অনুসারে, তুলনামূলক কম প্রচলিত এ উপায়গুলো নিয়ে যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে।
যুক্তরাজ্যের রক্তচাপ বিশেষজ্ঞ ও নিবন্ধের অন্যতম লেখক অধ্যাপক ব্রায়ান উইলিয়ামস বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেন, ‘এ পরামর্শগুলো শুনে মনে হয়, এগুলো ওষুধ খাওয়ার মতো এতটা কার্যকরী নয়। তবে এ উপায়গুলো হৃদযন্ত্রের ক্রিয়ায় দুশ্চিন্তার প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
তিনি আরও বলেন, ‘মানুষ নিজের জন্য কতকিছুই করতে পারেন। আমাদের উচিত নিজের জন্য দৈনিক অন্তত আধাঘণ্টা সময় বের করা। এ সময়টাতে নিজেকে চাপমুক্ত করতে হবে ও বিশ্রাম নিতে হবে। গান শুনে, হাঁটাচলা করে, জিমে গিয়ে ও কয়েকটি ব্যায়াম করে নিজেকে চাপমুক্ত করা যায়।’
কী করলে রক্তচাপ কমবে?
অকালমৃত্যুর শীর্ষ কারণ হলো উচ্চ রক্ত চাপ। উচ্চ রক্ত চাপের কারণে হৃদপিণ্ড ও রক্তনালীতে চাপ পড়ে। এর দীর্ঘ পরিণতি হিসেবে হৃদরোগ, হৃদযন্ত্রের বন্ধ হয়ে যাওয়া ও স্ট্রোক হতে পারে। সারা বিশ্বে একশ কোটিরও বেশি মানুষ বা প্রাপ্ত বয়স্কদের মধ্যে প্রতি চার জনে একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত।
১৮ দেশের বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ
অধ্যাপক উইলিয়ামসের মতে, মানসিক চাপ ও হৃদপিন্ডের ওপর চাপ কমানোর ক্ষেত্রে দৈনিক কর্মযজ্ঞ থেকে মনযোগ সরিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ ও সামষ্টিক প্রভাব রয়েছে।
এক্ষেত্রে আরও কিছু ভালো অভ্যাস গড়ে তোলা যায়। যেমন, নিয়মিত কায়িক শ্রম করা ও পর্যাপ্ত ঘুমানো। নানাধরনের ফিটনেস গ্যাজেট ও অ্যাপ ব্যবহার করে প্রতি পদক্ষেপ, ঘুম ও স্বাস্থ্যের উন্নতি পরিমাপ করা যায়।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একজন বিশেষজ্ঞ অধ্যাপক উইলিয়ামস বলেন, ‘শুধু ঘুমের পরিমাণ নয় ঘুমের মানও গুরুত্বপূর্ণ। চিকিৎসকদের পরামর্শ হলো মানুষকে অন্তত ৭ ঘণ্টা ভালোভাবে ঘুমাতে হবে। এতে কম ঘুম ও চাপমুক্ত না হওয়ার কারণে যে মানসিক চাপের সৃষ্টি হয় তা কমে।’
তিনি আরও কিছু পরামর্শ দিয়েছেন-
দৈনন্দিন খাবারে মাছ বা ওমেগা–৩ ফিশ অয়েল সাপ্লিমেন্ট রাখা যেতে পারে।
অন্ত্রের স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ। প্রোবায়োটিক ও প্রচুর আঁশযুক্ত খাবার খেতে হবে।
অল্প পরিমাণে চা–কফি খাওয়া ঠিক আছে। তবে বেশি পরিমাণে এনার্জি ড্রিংক ও ক্যাফেইন গ্রহণে ক্ষতি হতে পারে।
লিকারিক টি বা যষ্ঠিমধুর গাছের পাতা থেকে তৈরি চা পানে সতর্ক থাকতে হবে। এতে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে।
বিটরুট ও আনারের রস রক্তচাপ কমাতে সাহায্য করে। কারণ এতে নাইট্রেট যৌগ থাকে। রক্তনালি প্রসারিত ও শিথিল করতে চিকিৎসকরা নাইট্রেট ব্যবহার করেন।
ঘরের বাইরে ব্যায়াম করতে হল, কোনো পার্ক বা ব্যস্ত নয় এমন রাস্তা বেছে নিতে হবে। কারণ ব্যস্ত জায়গায় বেশি পরিমাণে দূষিত বায়ু থাকে, যা আমাদের হৃদপিণ্ড ও ফুসফুসের জন্য ক্ষতিকর।

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৫ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে