আমরা এখন বর্ষাকালের মাঝামাঝি সময়ে আছি। তাই যেকোনো সময় হঠাৎ করে ভিজে যাওয়ার আশঙ্কা আছে। বৃষ্টিতে ভিজে একবার ঠান্ডা লেগে গেলে সেটা ভোগাবে অনেক দিন। সেই ভোগান্তি এড়াতে ভেজা গায়ে বাড়িতে ঢুকেই নিতে হবে প্রাথমিক ব্যবস্থা। সেগুলো সাময়িকভাবে আপনার শরীরকে স্বাভাবিক করবে এবং পরে ঠান্ডা জ্বরের হাত থেকেও বাঁচাবে।
মধু, তুলসীপাতা, কিশমিশ, আদা, রসুন–এই উপাদানগুলো ঠান্ডা লাগা থেকে মুক্তি দিতে পারে। আদা, তুলসীর পাতা দিয়ে চা কিংবা তুলসীর রসে সামান্য মধু মিশিয়ে খেলে ঠান্ডা লাগার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। এটি দ্রুত গলাকেও আরাম দেবে। রসুনও শরীরকে আরাম দেয়। মূলত এই উপাদানগুলোর মধ্যে থাকা ঝাঁজালো স্বাদ যা তাৎক্ষণিকভাবে আপনাকে চাঙা করে তুলবে। এ ছাড়া ঠান্ডা লাগা কিংবা জ্বর বাড়তে দেবে না।
বৃষ্টিতে ভিজে ঘরে এলে হালকা গরম পানি পান করার চেষ্টা করুন। গরম তরল পানীয় আমাদের শরীরকে দ্রুত গরম করে তোলে। এ জন্য খেতে পারেন গরম স্যুপ, চিনি ছাড়া চা বা কফি। এ ছাড়া এগুলো সর্দি, মাথাব্যথা ও জ্বরে আরাম দেবে। এরপরও যদি ঠান্ডা লাগার স্থায়িত্ব বেশি দিন হয়, তাহলে চিকিৎসকের কাছে যাওয়া উত্তম।

স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে
দরজায় কড়া নাড়ছে মাহে রমজান, মুসলিম জাতির জন্য শ্রেষ্ঠ মাস। সুন্দরভাবে সিয়াম সাধনা করতে আগে থেকে মাসটি নিয়ে থাকে অনেক পরিকল্পনা। সেই পরিকল্পনার একটা বড় অংশ হচ্ছে মাহে রমজানের খাওয়াদাওয়া। কীভাবে খাবার খেলে কোনো ধরনের জটিলতা ছাড়াই রোজা রাখা যাবে, সেটা বেশ গুরুত্বপূর্ণ।
৬ দিন আগে