উত্তর আফ্রিকার দেশ সুদানের ব্লু নাইলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। ব্লু নাইলের স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ব্লু নাইলের স্বাস্থ্যমন্ত্রী জামাল নাসের আল-সাঈদ বলেন, বার্টি ও হাওসা নামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই গ্রুপের মধ্যে গত সোমবার জমিসংক্রান্ত বিরোধের জেরে সহিংসতার সূত্রপাত হয়। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক।
আল-রোজারেস শহরের স্থানীয় কর্মকর্তা আদেল আগর এএফপিকে বলেন, ‘এসব সহিংসতায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। অনেকে প্রাণভয়ে থানায় আশ্রয় নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের আরও সৈন্য প্রয়োজন।’ সহিংসতার অবসানে জরুরি ভিত্তিতে মধ্যস্থতাকারী প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
ব্লু নাইলের গভর্নর আহমেদ আল-ওমদা শুক্রবার এক মাসের জন্য ওই এলাকায় কোনো সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করার আদেশ জারি করেছেন।
হাওসা নৃগোষ্ঠীর একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, জমিসংক্রান্ত দ্বন্দ্ব মেটাতে ‘একটি বেসামরিক কর্তৃপক্ষ’ গঠনের অনুরোধ করেছিল বার্টি। কিন্তু হাওসা সে অনুরোধ প্রত্যাখ্যান করেছে। তবে হাওসার এক সদস্য বলেছেন, বার্টিরা তাদের জমি দখল করতে গেলে তারা প্রতিরোধের চেষ্টা করেছে। এতে সংঘর্ষ শুরু যায়।
আল-রোজারেস হাসপাতালের একটি সূত্র এএফপিকে বলেছে, হাসপাতালে আহতদের সংখ্যা বাড়ছে। প্রচুর রক্তদাতা প্রয়োজন। প্রাথমিক চিকিৎসা সরঞ্জামও ফুরিয়ে গেছে।
সুদানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ভলকার পার্থেস সব পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। এক টুইটার পোস্টে তিনি বলেছেন, ‘সুদানের ব্লু নাইল অঞ্চলে আন্তঃসাম্প্রদায়িক সহিংসতা ও প্রাণহানি খুবই দুঃখজনক ঘটনা। একই সঙ্গে উদ্বেগজনক।’
ব্লু নাইল রাজ্যের গভর্নর ওমদা বলেছেন, কিসান অঞ্চলে পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে আল-রোজারেস অঞ্চলে সহিংসতা এখনো চলছে।
কিসান অঞ্চল ও ব্লু নাইল রাজ্যে দীর্ঘদিন ধরে অস্থিরতা চলছে। সুদানের সাবেক শক্তিশালী প্রেসিডেন্ট ওমর আল-বশির ২০১৯ সালে সেনাবাহিনী দ্বারা ক্ষমতাচ্যুত হন।
বিশেষজ্ঞরা বলছেন, সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে গত বছরের অভ্যুত্থানের পর নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। এ কারণেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে সহিংসতার পুনরুত্থান ঘটেছে। সুদান এমন একটি দেশ, যেখানে ভূমি, পশুসম্পদ, পানির প্রবেশাধিকার ও গোচারণভূমিকে কেন্দ্র করে নিয়মিত সংঘর্ষ হয়।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২৪ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে