নাইজেরিয়ার সকোতো রাজ্যের গভর্নর ২৪ ঘণ্টার জন্য রাজ্যটিতে কারফিউ জারি করেছেন। গভর্নরের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, হোয়াটস অ্যাপ গ্রুপে নবী মুহাম্মদ (সা.)কে ‘কটূক্তি ও অবমাননা’ করা হয়েছে—এমন অভিযোগ তুলে গত বৃহস্পতিবার দেবোরা সামুয়েল নামের এক স্কুলশিক্ষার্থীকে তার সহপাঠীরা পিটিয়ে ও পুড়িয়ে মেরে ফেলে।
দেবোরা সামুয়েল ছিলেন শেহু শাগারি কলেজ অব এডুকেশনের শিক্ষার্থী। তাকে হত্যা করার নৃশংস ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ফুটেজ দেখে দুই শিক্ষার্থীকে আটক করে এবং অন্য সন্দেহভাজনদের খোঁজে অভিযান শুরু করে।
এরপর আটক দুই ছাত্রের মুক্তির দাবিতে শত শত মানুষ ও শিক্ষার্থী বিক্ষোভে নেমে আসে সকোতোর রাস্তায়। কিছু বিক্ষোভকারী সকোতোর সুলতান ও নাইজেরিয়ার মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিত্ব মুহাম্মদ সাদ আবুবকরের প্রাসাদ ঘেরাও করে। কারণ এই নেতা স্কুলছাত্র হত্যার নিন্দা করেছিলেন।
বিক্ষোভ ঠেকাতে অবশেষে কারফিউ জারি করলেন সকোতোর গভর্নর। বিবৃতিতে গভর্নর আমিনু ওয়াজিরি তাম্বুওয়াল বলেছেন, ‘কারফিউ শুধু সকোতোর রাজধানী শহরে বহাল থাকবে। শান্তি রক্ষার স্বার্থে সবাই দয়া করে বাড়ি ফিরে যান।’

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে