সমুদ্রের নিচে হারিয়ে যাওয়ার আগে হেরাক্লিয়ন ছিল মিসরের অন্যতম বৃহত্তম বন্দর নগরী। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এ নগরী আনুমানিক এক হাজার বছর আগে ভূমিকম্প আর জলোচ্ছ্বাসে বিলীন হয়ে যায়। দুই দশক আগে প্রত্নতাত্ত্বিকেরা মিসরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ার কাছে আবু কির উপকূলীয় অঞ্চলে এর উপস্থিতি পান। এবার সেখানে পাওয়া গেল পুরোনো সমাধি এবং জাহাজের অংশবিশেষ। লাইভ সায়েন্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
মিসর ও ফ্রান্সের একদল প্রত্নতাত্ত্বিকের যৌথ অভিযানে এগুলো আবিষ্কৃত হয়। নেতৃত্ব দেয় ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর আন্ডারওয়াটার আর্কিওলজি (আইইএএসএম)। খুঁজে পাওয়া জাহাজের অংশবিশেষ পরীক্ষা করে জানা যায়, এটি ২ হাজার ২০০ বছর আগেকার একটি ‘ফাস্ট গ্যালি’ সমর জাহাজ। গত সপ্তাহে অভিযানের বিস্তারিত জানিয়েছে মিসরের পর্যটক ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয়।
২৫ মিটার লম্বা এই জাহাজে পাওয়া গেছে স্থাপত্যশৈলীর দারুণ সব নিদর্শন। বিশেষ গঠন মেনে এটি তৈরি করা হয়েছিল বলে জানান আইইএএসএমের প্রধান ফ্রাঙ্ক গোদিও। ধারণা করা হচ্ছে, খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতকে হেরাক্লিয়নের বিখ্যাত আমুন মন্দিরটি ধসে পড়ার সময় জাহাজটি পাশেই নোঙর ফেলা অবস্থায় ছিল। ফলে এটিও ডুবে যায়। তবে ডুবে যাওয়ার আগে এতে কী কী পণ্য ছিল সে ব্যাপারে এখনো কোনো তথ্য জানা যায়নি।
আরেকটি পৃথক স্থানে খুঁজে পাওয়া সমাধিটি দুই হাজার ৪০০ বছর আগেকার। এটি গ্রিক বণিকদের ছিল বলে জানা যায়। মিসরীয় উপকথার একজন দেবীর ছবি আঁকা একটি সোনার তাবিজ পাওয়া গেছে এখানে। শিশু এবং গর্ভবতী নারীদের রক্ষাকর্তা হিসেবে তাঁর ছবি ব্যবহার করা হতো।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩৬ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে