পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে চলমান নিরাপত্তাসংকটের মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফ জোসেফ মেরি ডাবিরকে বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রচ মার্ক ক্রিশ্চিয়ান কাবো তাঁর মন্ত্রিসভার প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
বুরকিনা ফাসোতে নিরাপত্তাসংকটের কারণে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বরখাস্তের দাবিতে আন্দোলন করছিল বুরকিনা ফাসোর হাজার হাজার মানুষ।
পশ্চিম আফ্রিকার সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে একটি বুরকিনা ফাসো। দেশটিতে আলকায়েদা ও আইএস সমর্থিত জঙ্গিগোষ্ঠীর উৎপাত রয়েছে। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া জঙ্গিদের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে প্রায় ১০ লাখ মানুষ।
সম্প্রতি আলকায়েদা সমর্থিত দলের হামলায় বুরকিনা ফাসোতে হামলা চালিয়েছে ৪৯ জন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ও চার বেসামরিক নাগরিককে হত্যা করে। এরপর থেকে প্রধানমন্ত্রীক বরখাস্ত করার দাবি আরও জোরালো হতে থাকে। তবে এই হামলার পর সেনাবাহিনীর নেতৃত্বে পরিবর্তন এনেছিলেন ক্রিস্টোফ ডাবির।
বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট অফিসের পক্ষ থেকে বলা হয়, কাবোর প্রধানমন্ত্রীর কাছ থেকে পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
২০১৯ সালে ডাবির বুরকিনা ফাসোর প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। ২০২১ সালে রচ মার্ক ক্রিশ্চিয়ান কাবো দ্বিতীয়বারের মতো বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট নির্বাচিত হলে ডাবিরকে আবারও বুরকিনা ফাসোর প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১৪ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে