নাইজেরিয়ায় এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় প্রায় ৫০০ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়ে পড়েছে ১৪ লাখের বেশি মানুষ। দেশটির সরকারের বরাতে এমনটা জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও দুর্বল অবকাঠামোর কারণে আফ্রিকার সবচেয়ে জনবহুল এই দেশের বিস্তীর্ণ এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে খাদ্য নিরাপত্তাহীনতা এবং মুদ্রাস্ফীতি পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
নাইজেরিয়ার মানবিকবিষয়ক মন্ত্রণালয় বলেছে, ‘১০ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, প্রায় ৫০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছে ১ হাজার ৫৪৬ জন। সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫ হাজার ২৪৯টি বাড়ি এবং ৭০ হাজার ৫৬৬ কৃষিজমি।’
জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো ইজেকিয়েল বুধবার এএফপিকে বলেন, ক্ষয়ক্ষতির সবশেষ পরিসংখ্যান গত সপ্তাহের শেষের। বর্ষাকাল সাধারণত জুনের দিকে শুরু হলেও বেশির ভাগ মৃত্যু এবং বাস্তুচ্যুতের ঘটনা আগস্ট ও সেপ্টেম্বরে।
দেশটির দক্ষিণ অ্যানামব্রা রাজ্যের নাইজার নদীতে বন্যার কারণে গত শুক্রবার একটি নৌকাডুবির ঘটনায় ৭৬ জন মারা যায়। নাইজেরিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত তারাবা, ইবোনি, বেনু ও ক্রস রিভার স্টেটের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। এমনকি আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে বলেও জানায় আবহাওয়া সংস্থা।
প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি বেশ কয়েকটি বাঁধ ছেড়ে দেওয়ার কারণে বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ইজেকিয়েল আরও জানান, মানুষ আঞ্চলিক পরিকল্পনা নিয়ম লঙ্ঘন করে জলপথের কাছাকাছি ঘরবাড়ি নির্মাণের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।
এর আগে ২০১২ সালে নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় ৩৬৩ জনের মৃত্যু হয়েছিল। গৃহহীন হয়েছিল ২১ লাখেরও বেশি মানুষ। বিশ্ব খাদ্য কর্মসূচি এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা গত মাসে সতর্ক করে বলে, খাদ্য বিপর্যয়ের উচ্চ ঝুঁকিতে থাকা ছয়টি দেশের মধ্যে নাইজেরিয়াও রয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩৮ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে