
ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক পাইলটদের দক্ষতা কাজে লাগাতে চীনা সেনাবাহিনী বিপুল অর্থের লোভ দেখিয়ে তাঁদের টেনে নিয়ে যাচ্ছে বলে দাবি করছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চীনের পিপলস লিবারেশনস আর্মির সদস্যদের প্রশিক্ষণ দিতে এ পর্যন্ত ৩০ জন সাবেক সামরিক পাইলট চীনে পাড়ি জমিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সাবেক সামরিক পাইলটরা যাতে চীনা সামরিক বাহিনীর হয়ে কাজ না করেন, সে বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করছে যুক্তরাজ্য।
পাইলটদের ধরে ধরে প্রলোভন দেওয়া চলছে এবং এই প্রবণতা সম্প্রতি ব্যাপক বেড়েছে বলে পশ্চিমা দেশগুলোর কর্মকর্তারা বলছেন। তবে ব্রিটিশ পাইলটদের এ ধরনের নিয়োগে যুক্তরাজ্যের আইন অনুযায়ী কোনো বাধা নেই।
এক কর্মকর্তা বলেন, ‘লোকজন টানতে আকর্ষণীয় সম্মানীর টোপ দেওয়া হচ্ছে। অর্থই এখানে উদ্দীপনার মূল উৎস।’
কোনো কোনো প্যাকেজে সর্বোচ্চ ২ লাখ ৭০ হাজার ডলার পর্যন্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, আইনের লঙ্ঘন না হলেও যুক্তরাজ্য ও অন্যান্য দেশের কর্মকর্তারা চীনের এই প্রচেষ্টাকে প্রতিহত করার চেষ্টা করছেন।
বিবিসি বলছে, পশ্চিমা দেশগুলোর উড়োজাহাজ কীভাবে চলে এবং পাইলটদের কার্যক্রম সম্পর্কে ব্রিটিশ পাইলটদের কাছ থেকে চীনা বাহিনী ধারণা নিচ্ছে। এসব তথ্য তাইওয়ান সংকটের মতো ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে