রকস্টার ট্র্যাভিস লিক শুধু একটি ব্যান্ডদলই চালাতেন না, মার্কিন বাহিনীতে একসময় তিনি প্যারাট্রুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এবার মাদক চোরাচালানের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে রুশ কর্তৃপক্ষ।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে মিররের প্রতিবেদনে বলা হয়েছে, ৫১ বছর বয়সী ট্র্যাভিস এক দশকেরও বেশি সময় ধরে রাশিয়ায় অবস্থান করছিলেন। দুই মাস ধরে তাঁকে আটক করে রাখা হয়েছে। অভিযোগ উঠেছে, বিপুল পরিমাণে মাদক উৎপাদন, বিক্রি ও বহনের সঙ্গে তিনি জড়িত।
জানা গেছে, রাশিয়ার বেশ কয়েকটি রক ব্যান্ডের সঙ্গে গায়ক এবং প্রযোজক হিসেবে কাজ করেছেন ট্র্যাভিস। বর্তমানে ‘লোভি নোচ’ নামে একটি ব্যান্ডের সঙ্গে কাজ করছিলেন। বিচারে দোষী সাব্যস্ত হলে তাঁর ২০ বছরের জেল হতে পারে।
পশ্চিমা গণমাধ্যমগুলোর অভিযোগ, ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই বিভিন্ন অভিযোগে বিদেশি—বিশেষ করে আমেরিকানদের গ্রেপ্তার করছে রুশ কর্তৃপক্ষ। আমেরিকা ও ইউরোপে বিভিন্ন অভিযোগে বন্দী থাকা রুশ নাগরিকদের মুক্তির জন্য সাধারণত এ ধরনের পদক্ষেপ গ্রহণ করে মস্কো।
ট্র্যাভিসের বিষয়ে রুশ গণমাধ্যমে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে মাদক সরবরাহের অভিযোগ দিয়েছিলেন এক নারী। পরে ম্যাফেড্রোন নামে একটি মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে মার্কিন ওই গায়কের বিরুদ্ধে। ম্যাফেড্রোন সেবন করলে কোকেনের মতো অনুভূতি হয়।
মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, ২০১০ সাল থেকে রাশিয়ার মস্কোতে অবস্থান করছিলেন ট্র্যাভিস। এর আগে মার্কিন প্যারাট্রুপার হিসেবে ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। ২০১৪ সালে আন্দোলনের সময় কিছুদিনের জন্য ইউক্রেনেও ছিলেন। তার সঙ্গে ভ্যালেরিয়া নামে এক রুশ নারীকেও আটক করা হয়েছে।
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক দিন আগেই মস্কোর যে বাড়িতে ট্র্যাভিস থাকতেন সেখানে তল্লাশি চালিয়ে সন্দেহজনক বস্তু পাওয়া গেছে। শুরুতে অস্বীকার করলেও পরে তদন্তকারীদের কাছে ট্র্যাভিস স্বীকার করেছেন যে তিনি রাশিয়ায় ম্যাফেড্রোনের একটি বাজার তৈরি করতে চেয়েছিলেন। এটি মূলত তরুণ—বিশেষ করে নারীদের মাঝে সরবরাহ করা হতো।
এর আগে সম্প্রতি ইভান গেরশকোভিচ নামে মার্কিন এক সাংবাদিককেও গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করেছিল রুশ কর্তৃপক্ষ।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩৪ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে