আবারও মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর অনুমতি দিয়েছে। বিষয়টির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। দেশটির প্রধানমন্ত্রী অবিলম্বে বাগদাদে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে ইরাক ছাড়তে বলেছেন। পাশাপাশি স্টকহোমে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূতকেও দেশে ডেকে পাঠিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সুইডিশ রাষ্ট্রদূতকে ইরাক ছাড়ার নির্দেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানি বাগদাদে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে অবিলম্বে ইরাক ছাড়তে নির্দেশ দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘পবিত্র কোরআন পোড়ানো, ইসলামের পবিত্র বিষয়কে অবমাননা এবং ইরাকি পতাকা পোড়ানোর জন্য সুইডিশ সরকারের বারবার অনুমতি দেওয়ার কারণে ইরাক সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।’
এদিকে স্টকহোমে আবারও মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি দেওয়ার প্রতিবাদে শত শত বিক্ষোভকারী ইরাকের বাগদাদে অবস্থিত সুইডিশ দূতাবাসে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ভোরে তারা এই হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে।
সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাগদাদ দূতাবাসের সব কর্মী নিরাপদ ছিল। হামলার নিন্দা জানিয়ে দূতাবাসের নিরাপত্তার জন্য ইরাকি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।
সুইডেনে দ্বিতীয়বার কোরআন পোড়ানোর ঘোষণা দিলে শিয়া ধর্মগুরু মুক্তাদা সদরের সমর্থকেরা প্রতিবাদে আজ বৃহস্পতিবারের বিক্ষোভের ডাক দিয়েছিল। সদরপন্থী টেলিগ্রাম গ্রুপের পোস্ট অনুসারে বিষয়টি জানা গেছে।
সদর ইরাকের অন্যতম শক্তিশালী ব্যক্তিত্ব। গত গ্রীষ্মে তাঁর নির্দেশে কয়েক হাজার অনুসারী বাগদাদের গ্রিন জোন দখলে নিয়েছিল। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছিলেন।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে