কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ায় দাবানলের তীব্রতা ক্রমেই বাড়ছে। প্রদেশের বনাঞ্চলে শুরু হওয়া এই দাবানলের কারণে এরই মধ্যে ৩৫ হাজার জনকে বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, সামনে আরও কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দাবানল শুরু হওয়ার পরপরই প্রাদেশিক সরকার জরুরি অবস্থা জারি করেছে, যাতে করে কর্তৃপক্ষের জন্য দাবানল সংক্রান্ত যেকোনো দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ বাধাগ্রস্ত না হয়। ভয়াবহ এই দাবানলে এরই মধ্যে বিপুল পরিমাণ গাছপালা পুড়ে গেছে। সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। কানাডার পশ্চিমাঞ্চলের সঙ্গে দেশের অনেক অংশের যোগাযোগও ব্যাহত হয়েছে এ কারণে।
ব্রিটিশ কলম্বিয়ার মুখ্যমন্ত্রী ড্যানিয়েল অ্যাবি শনিবার সাংবাদিকদের বলেছেন, ‘বর্তমান পরিস্থিত খুবই গুরুতর। ৩৫ হাজার লোককে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আরও ৩০ জনকে যেকোনো সময় সরিয়ে নেওয়া হতে পারে বলে সতর্ক থাকতে বলা হয়েছে।’
অ্যাবি জানিয়েছেন, এই মুহূর্তে যাদের সরিয়ে নেওয়া হয়েছে, তাদের জন্য ব্যাপক আশ্রয়কেন্দ্র দরকার এবং প্রচুর অগ্নিনির্বাপক কর্মী প্রয়োজন। তিনি জানান, এরই মধ্যে প্রদেশের গাড়িগুলোকে প্রয়োজনীয়তা ছাড়া সব ধরনের যাতায়াত না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সেগুলোতে মানুষকে আশ্রয় দেওয়া যায়।
বিগত কয়েক দিন ধরেই প্রবল বাতাস ও শুষ্ক বজ্রপাতের ঘটনা ঘটছে ব্রিটিশ কলম্বিয়ায়, যার ফলে দাবানলের সৃষ্টি হয়। একদিকে গরম বাতাস, অপরদিকে শীতল আবহাওয়া—এ দুই মিলে প্রদেশের পরিস্থিতি গুমোট গ্রীষ্মকালের মতো হয়ে উঠেছে। এর ফলে দাবানল আরও নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১৯ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে