মানুষ একা থাকতে পারে না। তাই সে সঙ্গ চায়। এমন চাহিদা থেকেই তৈরি হয়েছে সমাজ। গবেষকেরা জানালেন, শুধু মানুষ নয়, ইঁদুরেরাও সঙ্গ চায়। তাদেরও থাকে বন্ধু। এমনকি এই প্রাণী কাউকে এড়িয়ে চলার মতো সিদ্ধান্তও নিতে পারে।
পোর্টসমাউথ এবং লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এক গবেষণায় এ তথ্য জানতে পেরেছেন। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
এর আগে স্ত্রী ইঁদুর নিয়ে করা গবেষণা থেকে জানা গিয়েছিল, তারা বন্ধুত্ব গড়ে তোলে না। এবার পুরুষ ইঁদুর নিয়ে করা হলো গবেষণা। তথ্য পেয়ে অবাক হয়েছে গবেষক দল। ইঁদুরের দুই লিঙ্গভেদে এত বড় পার্থক্য হবে, তা কখনো তাদের চিন্তায় ছিল না।
কাদের সঙ্গে সময় কাটাতে হবে, কাদের থেকে দূরে থাকতে হবে, এগুলো খুব দারুণভাবে বেছে নিতে পারে পুরুষ ইঁদুর। গবেষণার জন্য ২৭টি ইঁদুরকে প্রথমে ৪টি গ্রুপে ভাগ করা হয়। এরপর তিন মাস এদের ওপর রাখা হয় কড়া নজর। ভিডিও ধারণ করে রাখা হয়। দুই মিনিট পরপর এদের কার্যকলাপ দেখা হতো। পরে বিশ্লেষণ করে জানা যায় নতুন এ তথ্য। ইঁদুরদের নিশাচর মনে করা হলেও এরা দিনেও তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে। গবেষণায় এ তথ্যটিও জানা যায়।
পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষক লিয়ান প্রপস জানান, নতুন এ তথ্যের মানে হচ্ছে পাখি, বাদুড় এবং স্তন্যপায়ীদের মতো ইঁদুরেরও এক রকম কিছু বৈশিষ্ট্য রয়েছে। বিশ্বে প্রায় দুই কোটি আঞ্চলিক ইঁদুর রয়েছে বলে ধারণা করা হয়। এমন বাড়িও রয়েছে যেখানে শুধু পুরুষ ইঁদুর থাকে।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে