আফগানিস্তানের রাজধানী কাবুলের আবাসিক এলাকায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত ৮ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে। আফগান পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে শুক্রবারে ঘটা এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী। এক বিবৃতিতে আইএস বলেছে, কাবুলের পশ্চিমাঞ্চলে চালানো হামলায় হতাহতের সংখ্যা অন্তত ২০।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, ‘আইএস যে জায়গায় হামলা চালিয়েছে, সেটি ছিল জনাকীর্ণ একটি জায়গা। অনেক মানুষ বাস করে সেখানে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর আহতদের সাহায্য করতে অনেক মানুষ ছোটাছুটি করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন তালেবান নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ‘বিস্ফোরকটি একটি সবজির গাড়িতে রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এই বিস্ফোরণের ফলে নারী ও শিশুসহ অর্ধশতাধিক ব্যক্তি হতাহত হয়েছে।’
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। কারণ আহতদের বেশির ভাগেরই অবস্থা অত্যন্ত গুরুতর।
২০১৪ সাল থেকে আফগানিস্তানে কাজ করছে আইএসের সহযোগী সংগঠনটি। গত বছরের আগস্টে তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটির সবচেয়ে গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
২০১৪ সাল থেকে আফগানিস্তানে কাজ করছে আইএসের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠন। তালেবান গত বছরের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে আইএস এখন দেশটির জন্য বড় নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে ঘটা বেশির ভাগ হামলার দায় স্বীকার করেছে আইএস। বিশেষ করে শিয়া সম্প্রদায়ের ওপর হামলাগুলোর দায় স্বীকার করেছে তারা।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে