ভিয়েতনাম সরকারের একজন শীর্ষ কর্মকর্তাকে নিয়ে ব্যঙ্গ করে অনলাইনে কনটেন্ট প্রচার করায় এক নুডলস বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডানাং শহরে বিফ নুডলসের একটি দোকান পরিচালনা করেন ৩৮ বছর বয়সী বুই তুয়ান লাম। তাঁর বিরুদ্ধে অনলাইনে ‘রাষ্ট্রবিরোধী’ প্রোপাগান্ডা প্রচারের অভিযোগ আনা হয়েছে। তবে ঠিক কোন ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে সেটি পরিষ্কার নয়।
বুধবার এক বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে, বুই তুয়ান লাম ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নীতিমালার ব্যত্যয় ঘটিয়েছেন।
এর আগে গত বছর তুরস্কের বিখ্যাত শেফ ‘সল্ট বে’ নামে পরিচিত নুসরেত গোকচেকে অনুকরণ করে ভিডিও বানানোর কারণে বুই তুয়ান লামকে তলব করে পুলিশ। লন্ডনে সল্ট বে’র রেস্টুরেন্টে ভিয়েতনামের এক মন্ত্রীর স্টিক খাওয়ার ভিডিও সামনে আসার পরই বুই তুয়ান লামকে তলব করা হয়।
পুলিশের বিবৃতিতে বলা হয়, বুই তুয়ান লাম একটি সামাজিক সংগঠনের সদস্য। যা ‘রাষ্ট্রবিরোধী’ গ্রুপ হিসেবে পরিচিত। নেতাদের সম্মান এবং খ্যাতিকে অপমান করে এমন কনটেন্ট প্রচার না করার বিষয়ে কর্তৃপক্ষ বারবার তাঁকে সতর্ক করেছিল।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ বৃহস্পতিবার বলেছে, পুলিশের উচিত দ্রুত বুই তুয়ান লামকে মুক্তি দেওয়া। মত প্রকাশের জন্য মানুষকে গ্রেপ্তার বন্ধ করা উচিত।
হিউম্যান রাইট ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর ফিল রবার্টসন বলেন, ‘কোনো মন্তব্য অপছন্দ হলেই সেটিকে ‘রাষ্ট্রবিরোধী’ প্রোপাগান্ডা হিসেবে আখ্যা দেওয়া হয়। ব্যঙ্গ করা হচ্ছে অভিব্যক্তি প্রকাশের একটি বৈধ রুপ। এটিকে অপরাধ হিসেবে বিবেচনা করা ঠিক নয়।’
উল্লেখ্য, ভিয়েতনামের গণমাধ্যমগুলোকে সরকার নিয়ন্ত্রণ করায় মানুষজন অনলাইন ব্লগে ঝুঁকছেন। সরকার এখন অনলাইনেও নজরদারি শুরু করেছে। এসব নিয়ে ভিয়েতনামের সরকারের বিরুদ্ধে সমালোচনা আছে।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩৫ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে