
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পক্ষে মুখ খুলেছেন দেশটির নতুন রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দার। তিনি বলেছেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ক্ষুণ্ন হয় এমন কোনো দাবি বা অনুরোধ তিনি মেনে নেবেন না। আজ সোমবার মালয়েশিয়ার পার্লামেন্টে চলতি বছরের প্রথম অধিবেশনের উদ্বোধনী ভাষণে তিনি এ কথা বলেন।
রাজা ইব্রাহিম বলেন, ‘যাদের রাজনীতি করে সরকার গঠনের ইচ্ছা আছে তাদের পরবর্তী জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। সকল রাজনৈতিক দলকে প্রচলিত আইন মেনে চলতে হবে এবং নির্বাচিত সরকারের প্রতি দলগতভাবে সম্মান জানাতে হবে।’ এ সময় তিনি জানান, ২০২৮ সালের আগে কোনো জাতীয় নির্বাচন হবে না।
মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতা উদ্বেগ প্রকাশ করেছেন রাজা। তাঁর সর্বশেষ ভাষণে সেই উদ্বেগের বহিঃপ্রকাশই ঘটেছে। মূলত আনোয়ার ইব্রাহিমের বিরোধী দলগুলোর নেতারা বারবার তাঁর সরকারের পদত্যাগ চাওয়ার বিষয়টিকে কেন্দ্র করেই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা শুরু। দেশটির সংবাদমাধ্যম এই বিষয়ে নিয়মিত সংবাদ প্রকাশের পর পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠেছে।
আনোয়ার জানিয়েছেন, বিরোধীরা তাঁর সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা করে ব্যর্থ হয়েছে। বিরোধীরাও বর্তমান সরকার পতনের সঙ্গে জড়িত—এমন অভিযোগ অস্বীকার করেছেন। দেশটিতে ২০১৮ সালের পর থেকে কোনো প্রধানমন্ত্রীই দুই বছরের বেশি দায়িত্ব পালন করতে পারেননি।
এই অবস্থায় গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়া রাজা সুলতান ইব্রাহিমের জন্য দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে