চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, বেইজিং মস্কোর সঙ্গে একে অপরের ‘মৌলিক স্বার্থ’ নিয়ে কাজ করতে আগ্রহী। উজবেকিস্তানের শহর সমরখন্দে চলমান সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে তিনি এই কথা বলেছেন। একই সম্মেলনে ইউক্রেন ইস্যুতে চীনের ‘ভারসাম্যপূর্ণ’ অবস্থানের ব্যাপক প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে—সি চিন পিং বলেছেন, ‘চীন রাশিয়ার সঙ্গে একে অপরের মৌলিক স্বার্থ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে কাজ করতে ইচ্ছুক। যাতে উভয় দেশই পরস্পরের বাণিজ্য, কৃষি, যোগাযোগ এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা আরও গভীর করতে পারে।’
বৈঠকে পুতিনকে পুরোনো বন্ধু বলে আখ্যা দেন সি চিন পিং। তিনি বলেন, ‘চীন সব সময়ই রাশিয়ার যৌথভাবে কাজ করে নিজেদের বড় দেশ হওয়ার দায়িত্ববোধ পালন করতে চেয়েছে এবং ধীরে ধীরে বিশৃঙ্খলায় পূর্ণ এই বিশ্বে স্থিতিশীলতা আনতে চেয়েছে।’
এদিকে, ইউক্রেন ইস্যুতে চীনের ‘ভারসাম্যপূর্ণ’ অবস্থানের প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তাইওয়ান প্রণালিতে যুদ্ধাবস্থা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রই উসকানি দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। এ সময় পুতিন ‘এক চীন’ নীতির প্রতি রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেন।
পুতিন বলেন, ‘আমরা ইউক্রেন ইস্যুতে আমাদের চীনা বন্ধুর অবস্থানকে ইতিবাচকভাবেই মূল্যায়ন করি। আমরা এই বিষয়ে আপনাদের সতর্কতা এবং প্রশ্নগুলোর ব্যাপারেও বুঝতে পারি। আজকের এই সম্মেলনে আমরা অবশ্যই আপনাদের কাছে আমাদের অবস্থান ব্যাখ্যা করব।’
উল্লেখ্য, সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলো হলো—চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান এবং তাজিকিস্তান।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে