চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইয়ের মেয়ে এবং হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝুকে তিন বছর পর মুক্তি দিতে যাচ্ছে কানাডা। যুক্তরাষ্ট্রের সমঝোতায় মেং ওয়ানঝুকে মুক্তি দিতে স্থানীয় সময় শুক্রবার সকালে তাঁকে আদালতে হাজির করার কথা রয়েছে।
ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যদি প্রত্যর্পণের জন্য কানাডায় মেং ওয়ানঝুর বিরুদ্ধে হওয়া অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে স্থানীয় সময় শুক্রবার দিনের শুরুতেই মুক্তি পাবেন তিনি। আটকের পর তিন বছর ধরে কঠোর নজরদারিতে কানাডায় রয়েছেন মেং ওয়ানঝু।
হংকং থেকে মেক্সিকো যাওয়ার পথে কানাডার ভ্যাঙ্কুভার বিমানবন্দরে যাত্রাবিরতি নেওয়ার সময় ২০১৮ সালের ডিসেম্বরে গ্রেপ্তার হন মেং ওয়ানঝু। যদিও এর আগে যুক্তরাষ্ট্রের অনুরোধেই তাঁকে আটক করেছিল কানাডা কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানে প্রযুক্তি বিক্রির অভিযোগে গ্রেপ্তারের অনুরোধ করে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, স্কাইকম নামের এক অনানুষ্ঠানিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানের টেলিকম কোম্পানির সঙ্গে ব্যবসা করছে হুয়াওয়ে। এতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেওয়া নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হয়েছে। হুয়াওয়ের দাবি, মেং ওয়ানঝু অন্যায় কিছু করেছেন বলে তাদের জানা নেই।
মেং ওয়ানঝুকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষুব্ধ হয় চীন। হৈ চৈ পড়ে যায় আন্তর্জাতিক পরিমণ্ডলে। তাঁকে গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্র এবং কানাডার সঙ্গে চীনের সম্পর্কে উত্তেজনা শুরু হয়। মেং ওয়ানঝু নিজেকে নির্দোষ দাবি করে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান। তবে এত দিন তাঁর মুক্তির বিষয়টি ঝুলে ছিল।
সাবরিনা মেং এবং ক্যাথি মেং নামেও পরিচিত মেং ওয়ানঝু হুয়াওয়ের প্রতিষ্ঠাতা ধনকুবের রেন ঝেংফেইয়ের বড় মেয়ে। ১৯৯৯ সালে হুয়াওয়ের অর্থ বিভাগে যোগদানের পর ২০১১ সালে তিনি এর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হন। গ্রেপ্তারের কয়েক মাস আগে ২০১৮ সালে তাঁকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে