চীনের দক্ষিণ-পূর্ব চাংশা নগরীতে গত শুক্রবার (২৯ এপ্রিল) ধসে পড়ে ছয়তলাবিশিষ্ট একটি আবাসিক ভবন। এ ঘটনায় নিহত হয়েছে ৫৩ জন। জীবিত উদ্ধার করা হয়েছে ১০ জনকে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভবনধসের ছয় দিন পর এক নারীকে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে ওই নারীকে জীবিত উদ্ধার করে দমকল বাহিনী। উদ্ধারের সময় ওই নারীর জ্ঞান ছিল।
চীনের রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গত শুক্রবার ২১ বছর বয়সী ওই নারী বিছানায় শুয়ে থাকা অবস্থায় ভবন কেঁপে ওঠে। তিনি চতুর্থ তলা থেকে পড়ে গেলেও দেয়াল পুরোপুরি ভেঙে পড়েনি এবং তাঁর মাথার ওপরে একটি ত্রিভুজ তৈরি হয়েছিল। একটি বোতলের সামান্য পানি খেয়েই বেঁচে ছিলেন তিনি। শরীর উষ্ণ রাখতে জড়িয়ে ছিলেন চাদরে। ভবনধসের পরই তাঁর মোবাইলের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু তারিখ ও সময় জানার জন্য তিনি মোবাইল ব্যবহার করেন। তাঁকে উদ্ধারের সময়ও তাঁর ফোন চালু ছিল।
উদ্ধার নারী বলেন, ‘আমি যখন বুঝতে পেরেছি উদ্ধারকারীরা কাছাকাছি চলে এসেছে, তখন আমি বারবার দেয়ালে শব্দ করতে থাকি।’
ওই নারী ছাড়াও অন্য এক নারীকে ভবনধসের ৮৮ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। তিনিও সামান্য পানি ও নিজেকে উষ্ণ রাখার মাধ্যমে বেঁচে ছিলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্বল অবকাঠামো, নিরাপত্তা অব্যবস্থাপনা এবং স্থানীয় কর্মকর্তাদের মধ্যে দুর্নীতির কারণেই ভবনধসের মতো ঘটনা ঘটছে। ভবনধসের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চারজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। আর পাঁচজনের বিরুদ্ধে আনা হয়েছে মিথ্যা তথ্যের অভিযোগ।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে