চীনের চংকিং শহরে বিস্ফোরণে ভবনধসের ঘটনা ঘটেছে। এতে আটকা পড়েছেন অন্তত ২০ জন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এমনটি জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপলস ডেইলির খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরকারি একটি ক্যানটিনে গ্যাসের লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে। এতে পাশের ভবনটিও ধসে পড়ে। ধসে পড়া ভবনের ভেতরে আটকা পড়েছেন অনেকে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধারকাজ চালাতে ২৬০ জনের একটি বড় টিম ও ৫০টি গাড়ি পাঠিয়েছে দুর্ঘটনাস্থলে।
চীনের দমকলবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ৯ জনকে উদ্ধার করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জিনহুয়ার খবরে বলা হয়েছে, এ ঘটনায় আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভির ফুটেজে দেখা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মেগাসিটির উলং জেলার একটি ভবন ধসে পড়ছে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে চারপাশ।
চীনে গ্যাস লিকেজ ও বিস্ফোরণ একটি সাধারণ ঘটনা। গত বছরের জুনেও চীনে গ্যাস বিস্ফোরণের ঘটনায় ২৫ জন মারা যান। পরে এ ঘটনায় গ্যাস পাইপলাইনের সংযোগ দেওয়া কোম্পানির ম্যানেজারসহ আটজনকে আটক করা হয়। একই মাসে একটি মার্শাল আর্ট স্কুলে একই ধরনের আরও একটি দুর্ঘটনায় মারা যান ১৮ জন।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে