চীনের হেনান প্রদেশে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৫৮ জনের প্রাণ গেছে। বন্যার পর এবার চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন ইন-ফা। আজ রোববার (২৫ জুলাই) বিকেল অথবা সন্ধ্যার দিকে এটি দেশটির জাওশান শহরে আঘাত হানতে পারে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এরই মধ্যে টাইফুন ইন-ফার প্রভাব পড়তে শুরু করেছে। রোববার সকালে চীনের বৃহত্তম নগরী সাংহাইয়ে টাইফুনের প্রভাব পড়েছে। নগরীর দুটি আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে। সবাইকে বাসায় অবস্থানের আহ্বান জানানো হয়েছে।
সাংহাইয়ে বেশ কয়েকটি সরকারি পার্ক ও জাদুঘর বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয়দের বাড়ির বাইরে বড় ধরনের জমায়েত না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টাইফুন ইন-ফা আঘাত হানলে এর বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৩৭ কিলোমিটার।
চীনের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টিপাত হবে। এটি বেশ কিছুদিন স্থায়ী থাকবে। উপকূলীয় অঞ্চলগুলো বেশ ঝুঁকিতে। উপকূলীয় অঞ্চলগুলোকে বৃষ্টি, বাতাস ও জোয়ারের পানি থেকে বিশেষ সুরক্ষা দিতে হবে।
বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ঝিজিয়াং প্রদেশের কর্তৃপক্ষ সব স্কুল, মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৩ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৩ ঘণ্টা আগে