নোবেল পুরস্কার ২০২৪ ঘোষণা শুরু হয়ে গেছে। গতকাল সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন। মাইক্রো-আরএনএ আবিষ্কার এবং জিন নিয়ন্ত্রণে মাইক্রো-আরএনএর ভূমিকা আবিষ্কারের জন্য যৌথভাবে এই পুরস্কার দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার পদার্থবিদ্যায় পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। নোবেল পুরস্কার ঘোষণা চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত। পুরস্কার ঘোষণার সব তথ্য নোবেলপ্রাইজ নামের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখা যাবে।
এ বছরের নোবেল পুরস্কারের সমস্ত ঘোষণা nobelprize.org ও নোবেল পুরস্কার কমিটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। কবে কোন ক্ষেত্রের পুরস্কার ঘোষণা করা হবে, তা-ও জানিয়ে দিয়েছে নোবেল কমিটি। সংস্থাটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী দিন-ক্ষণ তুলে ধরা হলো।
৭ অক্টোবর: ফিজিওলজি বা মেডিসিন ক্যাটাগরির পুরস্কার। স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিট। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিট।
৮ অক্টোবর: পদার্থবিদ্যার বিজয়ীর নাম ঘোষণা হবে এদিন। স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিট। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিট।
৯ অক্টোবর: রসায়ন ক্যাটাগরির বিজয়ীর নাম জানা যাবে। পুরস্কারটি ঘোষণা করা হবে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স থেকে। স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিেট। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে।
১০ অক্টোবর: এদিন ঘোষণা করা হবে সাহিত্য ক্যাটাগরির পুরস্কার। স্থানীয় সময় বেলা ১টা। বাংলাদেশ সময় বিকেল ৫টা।
১১ অক্টোবর: নোবেলের সবচেয়ে আকর্ষণীয় শান্তি পুরস্কার বিজয়ীর নাম জানা যাবে। বিজয়ীর নাম ঘোষণা করা হবে নরওয়ের নোবেল ইনস্টিটিউট থেকে। স্থানীয় সময় বেলা ১১টা। বাংলাদেশ সময় বেো ৩টা।
১৪ অক্টোবর: ছয় নম্বর এবং সর্বশেষ অর্থনীতি ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা হবে এদিন। এরপর আনুষ্ঠানিকভাবে এ বছর শেষ হবে নোবেল পুরস্কার ঘোষণা। স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিট। বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিট।
নোবেল পুরস্কারের জন্য প্রতি বছর ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়। এরপর যাচাই বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৪৩ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে