
জার্মানিকতে জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানোর কারণে সরকারের তরফ থেকে ব্যবহারকারীদের ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছিল। সম্প্রতি সেই ক্ষতিপূরণ ন্যায্যভাবে দেওয়া হচ্ছে না এমন অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। দেশটির প্রধান ছয়টি শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শনিবার জার্মানির ছয়টি শহরে সরকারঘোষিত জ্বালানি ত্রাণের ন্যায্য বণ্টনের দাবিতে বিক্ষোভ মিছিল করেন কয়েক হাজার মানুষ। জ্বালানির ক্রমবর্ধমান মূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকার এই সহায়তা প্যাকেজ ঘোষণা করে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির রাজধানী বার্লিন এবং দেশটির অন্যান্য শহর ডুসেলডর্ফ, হ্যানোভার, স্টুটগার্ট, ড্রেসডেন ও ফ্রাংকফুর্টে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে মূল্যস্ফীতি কমানো থেকে শুরু করে পারমাণবিক শক্তি বন্ধ করা এবং দরিদ্রদের জন্য জ্বালানি খাতে আরও ভর্তুকি দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। প্রদর্শন করা হয় বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও পোস্টার।
বিক্ষোভের আয়োজক গ্রিনপিস নামের একটি সংস্থা দাবি করেছে, বিক্ষোভে অন্তত ২৪ হাজার মানুষ উপস্থিত ছিল। তবে পুলিশের দাবি, রাজধানী বার্লিনে মাত্র ১ হাজার ৮০০ লোক বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ আয়োজনকারী গোষ্ঠীগুলোর নেতা আন্দ্রেয়া কোসিস বলেছেন, ‘আমরা দেখাতে চাই যে, নাগরিকদের জন্য জরুরিভাবে সামাজিকভাবে ভারসাম্যপূর্ণ আর্থিক সহায়তা প্রয়োজন। সরকার অনেক কিছু করছে, তবে তাদের সহায়তা বণ্টনের বিষয়ে ছোট বোতল দিয়ে তৃষ্ণার্তদের পানি পান করানোর চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘ধনীদের চেয়ে নিম্ন আয়ের লোকদের বেশি সহায়তা প্রয়োজন।’

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে