প্রায় ২৫ বছর আগে মারা যাওয়া প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত একটি গাড়ি নিলামে সাড়ে ৬ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। তিনি কালো রঙের ফোর্ড এসকর্ট আরএস টার্বো গাড়িটি ১৯৮৫ সালের আগস্ট থেকে প্রায় তিন বছর ব্যবহার করেছিলেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ রাজবধূ ডায়ানা চেলসির বুটিক শপ ও কেনসিংটনে গাড়িটির সঙ্গে ছবিও তুলেছিলেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
গাড়িটির নিবন্ধন নম্বর সি৪৬২ এফএইচকে। স্থানীয় সময় শনিবার ওয়ারউইকশায়ারের নিলামকারী প্রতিষ্ঠান সিলভারস্টোন গাড়িটি নিলামে তোলে। পরে চেশায়ারের একজন বাসিন্দা এটি কিনে নেন।
নিলামকারী জোনাথন হামবার্ট বলেছেন, ডায়ানার গাড়িটির প্রতি অনেকের প্রবল আগ্রহ ছিল। প্রতিষ্ঠানটির গত ১২ বছরের ইতিহাসে এই নিলাম সবচেয়ে বেশি টেলিফোন বিড পেয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিলামটি ১ লাখ পাউন্ড থেকে শুরু হয়েছিল। অল্প কিছুক্ষণের মধ্যেই দুবাই ও যুক্তরাজ্যের ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। শেষে যুক্তরাজ্যের ক্রেতা নিলামটি জয় করেন।
ডায়ানার ব্যবহৃত কালো রঙের এই আরএস টার্বো সিরিজ-১ গাড়িটিকে অনন্য মনে করা হয়। এর আগে গত বছরের জুনে ডায়ানার অন্য একটি গাড়ি নিলামে ৫২ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।
১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে