যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন মাত্র তিন মাসেই ১০ লাখ পাউন্ডেরও বেশি অর্থ আয় করেছেন। গত সেপ্টেম্বরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়ার পর থেকে তিনি এই বিপুল পরিমাণ আয় করেছেন বলে দেশটির পার্লামেন্টের ওয়েবসাইট থেকে জানা গেছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রধানমন্ত্রিত্ব ছাড়ার পর থেকে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে বরিস জনসন ১২ লাখ ডলার আয় করেছেন।
মন্ত্রমুগ্ধকর বক্তৃতা দেওয়ার জন্য ব্যাপক খ্যাতি রয়েছে বরিস জনসনের। তিনি ডাউনিং স্ট্রিট ছাড়ার পর নিউইয়র্কের কয়েকটি ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের কর্মচারীদের সামনে, মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন আয়োজিত পর্তুগালের একটি সম্মেলনে এবং ভারতে একটি সম্মেলনে বক্তব্য দিয়েছেন।
যুক্তরাজ্যের পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, প্রতি বক্তৃতার জন্য তিনি ২ লাখ ১৫ হাজার পাউন্ড থেকে ২ লাখ ৭৭ হাজার পাউন্ড পর্যন্ত ফি নিয়েছেন। ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটে সাধারণত আইন প্রণেতাদের আর্থিক তথ্য প্রকাশ করা হয়।
২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বরিস জনসন। পরে করোনা মহামারির সময়ে নিজ দপ্তরে পার্টির আয়োজন করাসহ নানা কেলেঙ্কারি মাথায় নিয়ে এ বছরের ৭ জুলাই পদত্যাগ করেন তিনি। তাঁর পদত্যাগের পর স্বল্প সময়ের জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী হন লিজ ট্রাস। তাঁর আকস্মিক ক্ষমতাচ্যুতির পর পুনরায় ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নামেন বরিস জনসন। কিন্তু শেষ পর্যন্ত টরি এমপিরা প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাককে বেছে নেন। বরিস জনসনের শাসনামলের অর্থমন্ত্রী ঋষি সুনাক এখন ব্রিটেনের প্রধানমন্ত্রী।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৪০ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে