উত্তর ইংল্যান্ডে ৫ কোটি গাছ লাগিয়ে এক চমৎকার পাতাযুক্ত করিডর তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নর্দার্ন ফরেস্ট উদ্যোগের অংশ হিসেবে ম্যানচেস্টার, লিডস, শেফিল্ডসহ লিভারপুল থেকে হুল পর্যন্ত এসব গাছ লাগানো হবে। সোমবার (২৭ সেপ্টেম্বর) ইংল্যান্ড সরকার কর্তৃক দেড় কোটি পাউন্ড (১৭৩ কোটি ২১ লাখ টাকা) অনুদানের প্রতিশ্রুতির পর এ ঘোষণা দেওয়া হয়েছে।
এই প্রকল্পের তদারকি প্রতিষ্ঠান উডল্যান্ড ট্রাস্ট বলছে, ৭ দশমিক ৬ শতাংশ বনভূমি থাকা এই অঞ্চলের বনভূমি বাড়াতে তিন বছর আগে নর্দার্ন ফরেস্টে উদ্যোগ শুরু হয়। এরই মধ্যে এই অঞ্চলে ৩০ লাখ গাছ লাগানো হয়েছে। আগামী এক বছরের মধ্যে আরও ১০ লাখ গাছ লাগানো যাবে। পজিটিভ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন তহবিল এই কার্যক্রমকে আরও বেগবান করবে বলে উল্লেখ করেন নর্দার্ন ফরেস্টে উডল্যান্ড ট্রাস্টের প্রোগ্রাম পরিচালক সাইমন ম্যাগিয়েন। গাছ লাগানোর পাশাপাশি বৃহত্তর প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে আরও ভালোভাবে সংযুক্ত করতেও সহায়তা করবে এই অর্থ। ম্যাগিয়েনের প্রত্যাশা, দীর্ঘদিন অল্প গাছ থাকা এসব এলাকায় নতুন এই গাছ লাগানোর ফলে ঘন বনাঞ্চলের সৃষ্টি হবে, যা ওই অঞ্চলের মানুষের জীবন বদলে দিতে সক্ষম। প্রকৃতি পুনরুদ্ধার এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়েও একটি বড় হাতিয়ার হবে এই বনাঞ্চল।
আগামী ২৫ বছরে নর্দার্ন ফরেস্টে আনুমানিক ৫০ কোটি পাউন্ড খরচ করা হবে। এর বেশির ভাগই আসবে দাতব্য অনুদানের মাধ্যমে। পরিবেশবাদী দলগুলোও এই প্রকল্পকে স্বাগত জানিয়েছে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে