রুশ আক্রমণে বিপর্যস্ত ইউক্রেন। দেশটিকে সহায়তা করতে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার বিবিসি জানিয়েছে, ইউক্রেনের জন্য ঋণ ও অনুদান বাবদ ৭২ কোটি ৩০ লাখ ডলারের তহবিল বরাদ্দ দিয়েছে সংস্থাটি। চলমান পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য এই জরুরি সহায়তা দেওয়া হচ্ছে।
বিশ্বব্যাংক জানিয়েছে, এই প্রকল্পের অর্থ জোগান দিচ্ছে যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সুইডেন, জাপান, ডেনমার্ক, লাটভিয়া, লিথুনিয়া ও আইসল্যান্ড। আগামী কয়েক মাসের মধ্যেই ইউক্রেন ও প্রতিবেশী দেশগুলোর জন্য ৩০০ কোটি ডলারের একটি তহবিল ছাড় করার ব্যাপারে তারা কাজ করছে।
এছাড়া ইউক্রেনের প্রতিবেশী দেশগুলো, যারা ইউক্রেনীয় শরণার্থীদের গ্রহণ করছে, তাদের জন্যও অতিরিক্ত সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এক বিবৃতিতে বলেছেন, ‘রাশিয়ার আগ্রাসনের কারণে সৃষ্ট সহিংসতা এবং চরম ব্যাঘাতের মুখে ইউক্রেন এবং ইউক্রেনের জনগণকে সহায়তা করার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে বিশ্বব্যাংক।’
বিশ্বব্যাংক বলছে, এই তহবিল ইউক্রেনের সরকারকে কর্মকাণ্ড পরিচালনা করতে, বয়স্কদের জন্য পেনশন নিশ্চিত করতে, হাসপাতালের কর্মীদের বেতন প্রদান করতে এবং ঝুঁকিপূর্ণদের জন্য সামাজিক কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ পরিষেবা চালিয়ে নিতে সহায়তা করবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাংক অনুমোদিত এই তহবিলের মধ্যে ৪৮৯ মিলিয়ন ডলার ঋণ ও ২৩৪ মিলিয়ন ডলার অনুদান। ঋণদাতাদের মধ্যে রয়েছে নেদারল্যান্ডস ও সুইডেন। আর অনুদানদাতাদের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ডেনমার্ক, লাটভিয়া, লিথুনিয়া, আইসল্যান্ড ও জাপান। যুক্তরাজ্য, ডেনমার্ক, লাটভিয়া, লিথুনিয়া, আইসল্যান্ড ১৩৪ মিলিয়ন ডলার ও জাপান ১০০ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছে।
উল্লেখ্য, রাশিয়ার আক্রমণের মুখে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে ১৭ লাখেরও বেশি ইউক্রেনীয়। শরণার্থীতে পরিণত হওয়া এসব মানুষের বেশির ভাগই নারী, শিশু ও বয়স্ক নাগরিক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আদালত যে জরুরি ক্ষমতার আওতায় শুল্ক আরোপের পথ আটকে দিয়েছে, তার পরিবর্তে তিনি অন্য আইনি পন্থা ব্যবহার করবেন—যেগুলো থেকে আরও বেশি রাজস্ব আদায় সম্ভব হতে পারে।
৯ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই...
১ ঘণ্টা আগে
গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
২ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৪ ঘণ্টা আগে