সমাপ্ত হয়েছ বহুল আলোচিত পার্টিগেট কেলেঙ্কারির তদন্ত। ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনসহ বেশ কয়েকজন কোভিড আইন ভঙ্গ করে পার্টি করায় তাদের বিরুদ্ধে তদন্তে নামে লন্ডন পুলিশ। তদন্ত শেষে মোট ১২৬ জন দোষী বলে সিদ্ধান্তে পৌঁছান কর্মকর্তারা। এই ১২৬ জনকে বিভিন্ন মাত্রায় জরিমানা করার সুপারিশ করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার লন্ডন পুলিশ জানিয়েছে, ২০২০ সালের মে থেকে শুরু করে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত বিভিন্ন তারিখে অনুষ্ঠিত হওয়া আইন ভঙ্গ করে ৮টি পার্টির অভিযোগে মোট ১২৬ জনকে দোষী পাওয়া গেছে তদন্তে। এর মধ্যে ৫৩ জন পুরুষ ও ৭৩ জন নারী। লন্ডন পুলিশের কর্মকর্তারা আরও জানিয়েছেন, শিগগিরই দোষী প্রমাণিত হওয়াদের বিপক্ষে জরিমানা পরিশোধের নোটিশ পাঠানো হবে।
লন্ডন পুলিশের কর্মকর্তা সুই গ্রের নেতৃত্বে চালানো একাধিক তদন্ত থেকে এই সিদ্ধান্তে পৌঁছানো গেছে। তবে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন এখনো সংবাদমাধ্যমে প্রকাশিত হয়নি। আগামী সপ্তাহের মধ্যেই তা প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।
আইন ভঙ্গ করে অনুষ্ঠিত হওয়া ‘পার্টিগেট’ নামে পরিচিত কেলেঙ্কারিটি বরিস জনসনের প্রধানমন্ত্রীত্বকেই হুমকির মুখে ফেলেছিল।
পার্টিগেট কেলেঙ্কারির কারণে প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে জরিমানা গুনেছেন বরিস জনসন। জনসনের মুখপাত্র জানিয়েছেন, জনসনকে নতুন করে আর কোনো জরিমানার মুখোমুখি হতে হবে না। তিনি এরই মধ্যে জরিমানা দিয়ে ফেলেছেন।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে