প্রায় তিন ঘণ্টা সময় ধরে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের আর্থিক দুর্নীতির তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট–ইডি। আজ বৃহস্পতিবার ইডির কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সোনিয়াকে জিজ্ঞাসাবাদের প্রতিবাদে বিক্ষোভ প্রকাশ করে কংগ্রেস।
কংগ্রেসের মুখপাত্র ন্যাশনাল হেরাল্ড পত্রিকার তহবিল তছরুপের অভিযোগে ইডি নোটিশ পেয়ে সোনিয়া গান্ধী তাঁর কন্যা এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়ে আজ দুপুরের দিকে ইডি কার্যালয়ে যান। পরে সেখানে ইডির পাঁচ সদস্যের একটি টিম সোনিয়াকে জিজ্ঞাসাবাদ করে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, এদিন সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ৫০টি প্রশ্ন তৈরি করেছিল।
জিজ্ঞাসাবাদের বিষয়ে বিস্তারিত না জানানো হলেও তাঁকে আরও কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে একটি সূত্র।
কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কোভিড সংক্রমণ থেকে সেরে ওঠা সোনিয়াকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়েছে। এদিকে, সোনিয়াকে জিজ্ঞাসাবাদের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শন করেছে কংগ্রেস। এ সময় দলটির নেতা–কর্মীরা ‘ইডির অপব্যবহার বন্ধ কর’—লেখা ব্যানার নিয়ে মিছিল করেন এবং বিভিন্ন স্লোগান দেন। কংগ্রেসের এই বিক্ষোভ মিছিল থেকে দলটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আটক করেছে পুলিশ।
দলীয় নেতাদের আটকের প্রতিবাদে কংগ্রেস এক সংবাদ সম্মেলনে বলেছে, ‘প্রধানমন্ত্রী ভুলে গেছেন—কংগ্রেস সম্পর্কে তাঁর যে ধারণা, তা আমাদের নেতাদের কাছ থেকেই নেওয়া। কংগ্রেস কী, গান্ধী পরিবার কী তা বোঝার জন্য তাদের বেশ কয়েকবার জন্ম নিতে হবে।
ভারতের সাবেক অর্থমন্ত্রী ও কংগ্রেসের বর্ষীয়ান নেতা পি চিদাম্বরম বলেন, ‘অনেক আগেই এই মামলা থেকে কংগ্রেস নেতাদের অব্যাহতি দিয়েছিল ইডি।’ তবে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের পাল্টা অভিযোগ, দুর্নীতিতে অভিযুক্ত গান্ধী পরিবারকে বাঁচাতে ব্যস্ত কংগ্রেস।
উল্লেখ্য, এর আগে ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকেও টানা ৫ দিন জেরা করেছিল ইডি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আদালত যে জরুরি ক্ষমতার আওতায় শুল্ক আরোপের পথ আটকে দিয়েছে, তার পরিবর্তে তিনি অন্য আইনি পন্থা ব্যবহার করবেন—যেগুলো থেকে আরও বেশি রাজস্ব আদায় সম্ভব হতে পারে।
৭ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই...
১ ঘণ্টা আগে
গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
২ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৪ ঘণ্টা আগে