ভারতীয় নৌবাহিনীতে যুক্ত করা হয়েছে দ্বিতীয় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। নতুন এই সাবমেরিনটি ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। অরিহন্ত ক্লাসের এই সাবমেরিনটির নামকরণ করা হয়েছে ‘অরিঘাত’। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, আজ বৃহস্পতিবার দ্বিতীয় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আইএনএস অরিঘাত চালু করা হয়েছে। অরিহন্ত-ক্লাসের এই সাবমেরিন ভারতের পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে, পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা বা ডিটারেন্স বাড়াবে, এই অঞ্চলে কৌশলগত ভারসাম্য ও শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং দেশের নিরাপত্তায় নির্ধারক ভূমিকা পালন করবে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সাবমেরিনের কমিশনিং অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তিনি বলেন, এই মাইলফলকটি জাতির জন্য বিশাল একটি অর্জন এবং প্রতিরক্ষায় আত্মনির্ভরতা অর্জনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের অটল সংকল্পের প্রমাণ।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নতুন সাবমেরিনে দেশীয়ভাবে গৃহীত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তবে এই সাবমেরিনে এটির পূর্বসূরি আইএনএস অরিহন্তের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার ফলে এটি আরও বেশি উন্নত হয়েছে উঠেছে। আইএনএস অরিহন্ত এবং আইএনএস অরিঘাতের উপস্থিতি সম্ভাব্য প্রতিপক্ষকে প্রতিহত করতে এবং ভারতের জাতীয় স্বার্থ রক্ষা করার সক্ষমতা বাড়াবে।
রাজনাথ সিং ভারতীয় নৌবাহিনী, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এবং প্রতিরক্ষা শিল্পকে এই সক্ষমতা অর্জনে কঠোর পরিশ্রম ও সমন্বয়ের জন্য প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আজ ভারত একটি উন্নত দেশ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। প্রতিরক্ষাসহ প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে আজকের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের জন্য দ্রুত উন্নতি লাভ করা অপরিহার্য।’

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১৮ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে