ভারতের বাংলাদেশসংলগ্ন রাজ্য আসামে পুড়িয়ে মারা হয়েছে স্থানীয় এক আদিবাসী নারীকে। উত্তর আসামের সোনিতপুর জেলায় একদল লোক তাঁকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করে। এ ঘটনা ঘটে গত ২৪ ডিসেম্বর। মূলত ডাইনি সন্দেহে ওই নারীর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নিহত ওই নারীর নাম সংগীতা কাপি। তাঁর স্বামী ও তিন সন্তান রয়েছে। তিনি স্থানীয় একটি আদিবাসী গোষ্ঠীর সদস্য। গত রোববার সন্ধ্যায় একদল লোক সংগীতার বিরুদ্ধে ডাইনিবিদ্যা চর্চার অভিযোগ তুলে তাঁর বাড়িঘর ভাঙচুর করে। সংগীতার স্বামী রাম কাপি জানান, ঘটনার সময় সংগীতা রান্না করছিলেন। সেখানেই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণকারীরা।
রাম কাপি বলেন, ‘তারা তাঁকে ডাইনি আখ্যা দিয়ে মারধর করতে থাকে। এ সময় সংগীতা তাদের মারধর বন্ধ করতে বলেন এবং অনুরোধ করেন বিষয়টি নিয়ে কথা বলার জন্য পরদিন সকালে আসতে। কিন্তু তারা কথা শোনেনি।’ সংগীতার স্বামী জানান, আক্রমণকারীরা তাঁকেও মারধর করেছে।
এ সময় রাম নিজেই আক্রমণকারীদের প্রতি অনুরোধ জানান যেন, তারা মারধর বন্ধ করে পরদিন সকালে আসে। কিন্তু রামের করুণ অনুরোধ থোড়াই কেয়ার করে আক্রমণকারীরা সংগীতাকে মারধর করতে থাকে। রাম সংগীতাকে বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয়। একপর্যায়ে সংগীতার গায়ে আগুন ধরিয়ে দেয় আক্রমণকারীরা।
পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার সবাই সংগীতারই গ্রামের বাসিন্দা। আটক ব্যক্তিরা বর্তমানে পুলিশের হেফাজতে আছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
প্রসঙ্গত, ডাইনি শিকারের বিরুদ্ধে সবচেয়ে কঠোর আইন রয়েছে ভারতের যেসব রাজ্যে, তার মধ্যে আসাম একটি। ২০১৮ সালে এই আইন পাস করা হয়। তবু রাজ্যটিতে ডাইনি আখ্যা দিয়ে নারীদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়া বা মেরে ফেলার উদাহরণ এখনো রয়েছে। আসাম সরকারের তথ্য অনুযায়ী, ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে ডাইনি শিকারের ঘটনায় আসামে ১০৭ জন নিহত হয়েছেন।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৭ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে