চোর ধরা পড়লে তাৎক্ষণিকভাবে অনেকেই উত্তেজিত হয়ে তাঁকে মারধর করতে শুরু করেন। বিচক্ষণ কেউ কেউ অবশ্য চোরকে পুলিশের হাতে তুলে দেওয়াই যথার্থ মনে করেন। তবে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের দাতিয়া জেলায় যা ঘটল, তার সঙ্গে কোনো কিছুই মেলানো সম্ভব নয়।
রোববার ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দাতিয়া জেলার একটি জিমের ভেতর চুরি করতে গিয়ে কোনো মালামাল নিয়ে যাওয়ার পরিবর্তে শরীরের ঘাম ঝড়াতে হয়েছে নাবালক এক চোরকে। শাটারের নিচ দিয়ে কোনোরকমে ওই জিমের ভেতর প্রবেশ করেছিল চোরটি। তার জানা ছিল না, সিসি ক্যামেরায় সবকিছু দেখছেন জিমের মালিক।
গভীর রাতে ফোনের নিরাপত্তা সংকেত পেয়ে জিমের মালিক বুঝতে পেরেছিলেন তাঁর প্রতিষ্ঠানে চুরি হচ্ছে। পরে তিনি দ্রুত জিমের দিকে ছুটে যান এবং জিমের ভেতরে থাকা চোরকে হাতেনাতে ধরে ফেলেন। তবে চোরকে উত্তম-মাধ্যম কিংবা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার কোনো চিন্তা করেননি তিনি। এর বদলে চোরকে শায়েস্তা করার আরেকটি পরিকল্পনা মাথায় আসে তাঁর। সেই অনুযায়ী, ওই চোরকে একটি ট্রেডমিলে (আবদ্ধ স্থানে দৌড়ানোর মেশিন) দৌড়ানোর নির্দেশ দেন তিনি।
পুরো ঘটনাটির একটি ভিডিও ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কিশোর বয়সী ওই চোর চুপিসারে জিমে প্রবেশ করছে। পরে ট্রেডমিলে তাঁর ঘাম ঝড়ানোর চিত্রও দেখা গেছে। ভিডিওতে আরও দেখা যায়, দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়েছে কিশোর চোর। শাস্তি হিসেবে তারপরও তাঁকে দৌড়াতে উৎসাহ দিচ্ছিলেন জিমের মালিক।
এই ঘটনাটি চোর ধরার পড়ার সাম্প্রতিক আরও একটি ব্যতিক্রম ঘটনাকে সামনে নিয়ে এসেছে। কয়েক মাস আগেই ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লক্ষ্ণৌতে এক বাড়িতে চুরি করতে ঢুকে ঘুমিয়ে পড়েছিল এক চোর। পরে তাঁর ঘুম ভাঙে বাড়ির বাসিন্দাদের ডাকাডাকিতে। পুলিশ জানিয়েছিল—চোরটি ওই বাড়িতে থাকা মদ পান করে এবং শীতাতপ নিয়ন্ত্রিত বাতাসে আরাম পেয়ে ঘুমিয়ে পড়েছিল।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে