চলে গেলেন বাংলা সাহিত্যের বরেণ্য লেখক বুদ্ধদেব গুহ। বাংলা সাহিত্যের অসাধারণ একজন প্রতিভাবান লেখক ছিলেন বুদ্ধদেব গুহ। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হলেও বাংলা সাহিত্য জগতে তিনি ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব। এক সময় তাঁর নেশা ছিল জঙ্গলে জঙ্গলে ঘোরা এবং শিকার করা। তাঁর লেখাতেও ফুটে উঠেছে জঙ্গলের প্রতি তাঁর অগাধ প্রেম। তাঁর প্রথম উপন্যাস ‘জঙ্গল মহল’। এরপর একে একে তাঁর লেখা 'কোজাগর', 'মাধুকরী', 'বাবলি', 'চানঘরে গান' পাঠকদের কাছে জনপ্রিয়তা পায়।
গল্প বা উপন্যাসে চরিত্রের নামকরণেও ছিল বুদ্ধদেব গুহের মুনশিয়ানা। 'ঋজুদা' বা 'ঋভু' ছদ্মনামে কিশোর সাহিত্যেও তাঁর অসাধারণ অবদান বহুকাল মনে রাখবে বাঙালি পাঠককূল। বুদ্ধদেব গুহের জন্ম কলকাতায় ১৯৩৬ সালে ২৯ জুন। কলকাতার সেন্ট জেভিয়ার্সের প্রাক্তন ছাত্র বুদ্ধদেব গুহ শুধু গল্প-উপন্যাসেই নয়, গাইতেন পুরাতনী টপ্পা গান। ছবি আঁকাতেও ছিল তাঁর পারদর্শিতা। তিনি 'আনন্দ পুরস্কার' পেয়েছিলেন। অগণিত বাঙালি পাঠকের ভালোবাসায় হয়েছেন সিক্ত।
জঙ্গল তাঁর কাছে অত্যন্ত প্রিয় জায়গা ছিল। ভারতের তো বটেই, আফ্রিকার বিভিন্ন জঙ্গলে তিনি ঘুরেছেন। এক সময় শিকারও করেছেন। পরবর্তীতে অবশ্য শিকার নয়, শুধু জঙ্গলের প্রতি ভালোবাসাই তাঁকে টেনে নিয়ে যেত জঙ্গলে। কিন্তু করোনা তাঁকে কাবু করে। গত এপ্রিলে প্রবীণ সাহিত্যিকের করোনা সংক্রমণ ধরা পড়ে। ৩৩ দিন হাসপাতালে লড়াই করে বাড়ি ফেরেন। কিন্তু শারীরিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েন তিনি। গত ৩১ জুলাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্য জগতে নেমে এসেছে শোকের ছায়া।
সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক প্রচেত গুপ্ত মনে করেন, 'বাংলা সাহিত্যের বিরাট ক্ষতি হলো। বুদ্ধদেব গুহ চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন বাঙালি পাঠকের মনে। মানুষ হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত উদার মনের।'

যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
১ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
২ ঘণ্টা আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
৩ ঘণ্টা আগে