
ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যের বিধানসভা নির্বাচনের পরবর্তীতে সহিংসতার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট। জাতীয় মানবাধিকার কমিশন আগেই তদন্তের নির্দেশ দিয়েছিল। ফলে চিন্তায় তৃণমূল।
পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসার পর ব্যাপক রাজনৈতিক সহিংসতার অভিযোগ তোলে বিজেপি। সেই অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসেছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরাও।
বিজেপির প্রায় হাজার দুয়েক অভিযোগ প্রাথমিকভাবে সত্যি বলেছিল কমিশন। এরমধ্যে ৭২টি ধর্ষণ ও ৫২টি খুনের অভিযোগ ছিল। হাইকোর্ট আজ বৃহস্পতিবার বলেন, ১২৪টি জঘণ্য অপরাধের তদন্ত করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)।
বাকি অভিযোগ গুলির তদন্তে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়। সিটের সদস্যরা হলেন সুমন বালাসাহু, সৌমেন মিত্র এবং রণবীর কুমার। তাঁদের ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
সিবিআই তদন্ত হবে হাইকোর্টেরই নজরদারিতে। এমনটাই জানিয়েছেন ৫ সদস্যের ডিভিশন বেঞ্চ। ৪ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। মনে করা হচ্ছে, মানবাধিকার কমিশনের সুপারিশকেই গুরুত্ব দিচ্ছেন আদালত।
হাইকোর্টের এদিনের নির্দেশে খুশি বিজেপি। দলের নেত্রী ডা. অর্চনা মজুমদার আজকের পত্রিকা-কে বলেন, 'আদালতের প্রতি আমাদের আস্থা রয়েছে। আশা করি তৃণমূল তাঁদের পাপের সাজা পাবে।'
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'হাইকোর্টের রায় নিয়ে প্রকাশ্য বিরোধিতা করা যায় না। ওরা নির্দেশ দিয়েছেন। আমরা মনে করি জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত'।
এদিকে, নিহত বিজেপিকর্মীদের সম্মান জানাতে বিজেপি আজ শহীদ সম্মান যাত্রা-র আয়োজন করে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কোভিড প্রোটোকল ভাঙায় পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁর সমর্থকরা।
অন্যদিকে, পরকীয়ার অভিযোগে বিতর্কে জড়াল বিজেপি বিধায়িকা চন্দনা বাউড়ি। এ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
তবে চন্দনা অভিযোগ অস্বীকার করেছেন। স্ত্রীর পরকীয়ার কথা মানতে নারাজ চন্দনার স্বামী শ্রবণও। শ্রবণ জানান, মনসা পুজোর দিন মদ বেশি খাওয়াতেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এখন কোনও সমস্যা নেই।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩০ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে