দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২১ জুলাই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট–ইডির কার্যালয়ে ডাকা হয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে। প্রতিবাদে সেদিন দেশ জুড়ে বিক্ষোভ–আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি।
কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গের অভিযোগ, ‘রাজনৈতিক প্রতিহিংসা থেকেই গান্ধী পরিবারকে হেয় প্রতিপন্ন করতে চাইছে বিজেপি সরকার। তাই ন্যাশনাল হেরাল্ড মামলায় একবার ক্লিন চিট পাওয়ার পরও কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বকে হয়রানি করা হচ্ছে।’
খাড়গে আরও দাবি করেছেন, সোনিয়া গান্ধী আসলে বাঘিনী। তিনি ইডি বা অন্য কোনো তদন্তকে ভয় পান না। তিনি আগামী ২১ জুলাই সকাল ১১ টায়ই হাজির হবেন ইডি কার্যালয়ে।
উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড পত্রিকায় দুর্নীতির মামলায় গত এপ্রিল মাসে মল্লিকার্জুন এবং কংগ্রেসের কোষাধ্যক্ষ পবন বনসাল হাজিরা দিয়ে আসেন। আর্থিক দুর্নীতির তদন্তে নিযুক্ত ইডি গত জুন মাসে অন্তত ৫ দফায় রাহুল গান্ধীকেও জেরা করে।
সেসময়, গত ৮ জুন সোনিয়ার হাজিরার কথা থাকলেও কোভিড আক্রান্ত হওয়ার কারণে সেসময় ইডির কার্যালয়ে যেতে পারেননি তিনি। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, দেশটির পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনেও তাঁরা এই বিষয়ে সরকারের বিরুদ্ধে সোচ্চার হবেন।
এদিকে, সরকারি দল বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, নিজেদের অপরাধ আড়াল করতেই কংগ্রেস তদন্তের বিরোধিতা করছে।

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই...
২৬ মিনিট আগে
গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৪ ঘণ্টা আগে