করোনা টিকার পূর্ণ ডোজ না নিয়ে মারা যান এক নারী। তবু তাঁকে দেওয়া হয়েছে করোনা টিকার সার্টিফিকেট। এ ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যে। আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
টিকার দ্বিতীয় ডোজ না নিয়ে মারা যাওয়া ওই নারীর নাম লালু দেবী। তাঁর স্বামী রাম উদগার বলেন, ‘আমার স্ত্রী বিহারের ভিরপুর ব্লকের খারমাউলি গ্রামে গত ১৯ সেপ্টেম্বর অসুস্থ হয়ে মারা যায়। বিহারের পরিকল্পনা ও উন্নয়ন অধিদপ্তর একই দিনে তার ডেথ সার্টিফিকেট দেয়। কিন্তু এখন আমার স্ত্রীর মৃত্যুর দুই মাস পর বিহারের স্বাস্থ্য অধিদপ্তর আমাকে তার টিকার সার্টিফিকেট দিয়েছে।’
গত ২৫ নভেম্বর ভিরপুরে কিসান ভাওয়ান এলাকায় একটি ভ্যাকসিন প্রয়োগ ক্যাম্প হয়। ওই ক্যাম্পের পরই স্বাস্থ্য কর্মকর্তারা লালু দেবীর নামে একটি সার্টিফিকেট দেয়। এর একটি কপি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে।
অনেক মানুষই অভিযোগ করছেন, ভ্যাকসিন প্রয়োগের হার বেশি দেখাতে এভাবে তথ্য জালিয়াতি করছে বিহারের প্রশাসন।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে