ফোর্বসের ২০২৪ সালের বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী, ভারতের শিক্ষা-প্রযুক্তি জায়ান্ট বাইজুসের (Byju’s) প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রন একটি নাটকীয় পতনের মুখোমুখি হয়েছেন। তাঁর মোট মোট সম্পদের পরিমাণ ২.১ বিলিয়ন ডলার থেকে (বাংলাদেশি মুদ্রায় যা ২৩ হাজার কোটি টাকার বেশি) এখন শূন্যে নেমে এসেছে।
এ বিষয়ে ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে প্রতিষ্ঠিত বাইজুস দ্রুত সময়ের মধ্যে ভারতের সবচেয়ে মূল্যবান স্টার্টআপে পরিণত হয়েছিল। ২০২২ সালে এই প্রতিষ্ঠানটি তার সর্বোচ্চ মূল্যে পৌঁছেছিল। কোম্পানির উদ্ভাবনী শিক্ষামূলক অ্যাপটি ভারতের শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে বলে মনে করা হয়। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে এমবিএ শিক্ষার্থীরাও এর দ্বারা উপকৃত হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আর্থিক সমস্যা ফাঁস হয়ে যাওয়া এবং নানা বিতর্ক এর খ্যাতিকে কলঙ্কিত করেছে এবং এর মূল্যকে তলানিতে নিয়ে এসেছে।
বাইজুস-এর আর্থিক সমস্যাগুলো প্রকাশ্যে আসে ২০২২ সালের মার্চে। সে সময় প্রতিষ্ঠানটি ১ বিলিয়নেরও বেশি লোকসানের তথ্য প্রকাশ করে। এর ফলে এতে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। একপর্যায়ে রবীন্দ্রনকে প্রতিষ্ঠানের সিইও পদ থেকে অপসারণের পক্ষে ভোট দেয় শেয়ারহোল্ডাররা।
মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো ২০২৩ সালে বিদেশে ফান্ডিং বিধি সংক্রান্ত ভারতীয় আইন লঙ্ঘন করার অভিযোগ আনা হয় এই বাইজুসের বিরুদ্ধে। ভারতীয় সংস্থা ইডির পক্ষ থেকে ৯ হাজার কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় প্রতিষ্ঠানটিকে।
এ অবস্থায় আর্থিক সমস্যাগুলো মোকাবিলা, অপারেটিং কাঠামোকে সহজ করা, খরচ কমানো এবং নগদ অর্থের প্রবাহ বাড়াতে গত বছরের অক্টোবরে ব্যবসায়িক পুনর্গঠন শুরু করেছিল প্রতিষ্ঠানটি। এর ফলে প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক কর্মীকে ছাঁটাই করা হয়। তবে গত তিন মাস ধরে প্রতিষ্ঠানটি তার অবশিষ্ট কর্মীদের বেতনই দিতে পারছে না বলে জানা গেছে।
এবার ফোর্বসের বিলিয়নিয়ার তালিকায় ২ হাজার ৭৮১ জন স্থান করে নিয়েছেন। তাঁদের সম্মিলিত সম্পদের পরিমাণ ১৪.২ ট্রিলিয়ন ডলার। তবে বিলিয়নিয়ারদের মধ্যে প্রায় এক চতুর্থাংশের ভাগ্য ২০২৩ সালের তুলনায় কমেছে। আর ১৮৯ জন বিলিয়নিয়ার স্ট্যাটাস হারিয়ে তালিকা থেকে বাদ পড়ে গেছেন।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে