কলকাতায় আরও এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বৃহস্পতিবার দমদম বিমানবন্দরের কাছে বারাসাত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য হলেন, রাহুল সেন ওরফে রাহুল কুমার ওরফে লালু সেন।
গত রবিবার কলকাতার হরিদেবপুর থেকে গ্রেপ্তার নাজিউর রহমান ওরফে জোসেফ, মিকাইল খান ওরফে সাব্বির ও রবিউল ইসলামকে জেরা করেই রাহুলের খোঁজ পায় এসটিএফ। রাহুলের কাছ থেকে দুইটি ল্যাপটপ, একটি আইপ্যাড ও দুইটি মোবাইল ফোনও উদ্ধার করেছে এসটিএফ।
গোয়েন্দা সূত্রে খবর, এর আগে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশেও গ্রেপ্তার হয়েছিল রাহুল। বাংলাদেশের জেলে থাকার সময়ই নব্য জেএমবি নেতা আনসার আলী ওরফে হৃদয় এবং আল আমিনের সঙ্গে তার যোগাযোগ হয়। জেএমবির কার্যকলাপের জন্য রাহুলের মাধ্যমেই হুন্ডিতে টাকা আসত রাহুলের মাধ্যমে। সেই রিজাউলদের নকল পরিচয়পত্র করে দেওয়া থেকে শুরু করে অন্যান্য কাজে সাহায্য করত সে।
রাহুলের মা সন্ধ্যা সেন জানিয়েছেন, তিনি ছেলের জঙ্গি-যোগের বিষয়ে কিছুই জানতেন না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রাহুলের স্ত্রী বাংলাদেশে থাকেন। সেখানে তিনি একজন উকিল বলেই সন্ধ্যা জানেন। রাহুলকে এদিনই আদালতে পেশ করা হয়।
সাবেক সেনা কর্তা ব্রিগেডিয়ার পি কে সান্যাল এক টেলিভিশন সাক্ষাৎকারে মন্তব্য করেছেন, 'বাংলাদেশ থেকেও জেএমবি কার্যকলাপ সম্পর্কে প্রচুর তথ্য এসে থাকতে পারে ভারতীয় গোয়েন্দাদের কাছে।' সেই সঙ্গে উভয় দেশের গোয়েন্দাদের মধ্যে তথ্য বিনিময় ও সমন্বয়ের কথাও বলেন তিনি।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ও অন্যান্য নথিপত্র থেকে জেএমবির সঙ্গে আল-কায়দা ও হুজির যোগাযোগের ইঙ্গিত মিলেছে। ভারত ও বাংলাদেশে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল জেএমবি সদস্যদের।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২৮ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে