
ভারত আরও দুটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন বানাচ্ছে। এরই মধ্যে দেশটির সরকার বাংলাদেশি মুদ্রায় ৪৯ হাজার ৯২৮ কোটি টাকার এই প্রকল্পের অনুমোদন দিয়েছে। এই দুটি ছাড়াও ভারতের আরও দুটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আছে। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারতর সরকারের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটি দুটি পারমাণবিক শক্তিচালিত ‘অ্যাটাক সাবমেরিন’ নির্মাণের অনুমতি দিয়েছে। এই দুটি সাবমেরিনের নকশা ও নির্মাণ উভয়ই হবে ভারতের দেশীয় প্রযুক্তিতে। এগুলো ভারতের অরিহন্ত শ্রেণির পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন।
পরিকল্পনা অনুসারে, ভারত মোট ছয়টি পারমাণবিক শক্তিচালিত অ্যাটাক সাবমেরিন বানাতে চায়। এগুলো বড় পারমাণবিক চুল্লির সাহায্যে পরিচালনা করা হবে। এগুলোতে প্রচলিত অস্ত্র ছাড়াও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রও এতে যুক্ত করা হবে। এটি ভারতের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি আরও জানিয়েছে, নতুন এই দুটি অ্যাটাক সাবমেরিন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মাণ করা হবে এবং এতে কোনো বিদেশি সহায়তার প্রয়োজন হবে না। তিনি জানান, জটিল প্রকল্পটি বাস্তবায়নের প্রযুক্তিগত সক্ষমতা ভারত এরই মধ্যে অর্জন করেছে।
এদিকে, ভারত যুক্তরাষ্ট্র থেকে এমকিউ-৯বি অ্যাটাক ড্রোন কেনার লক্ষ্যে একটি সাড়ে ৩৪ হাজার কোটি রুপির প্রকল্পের অনুমোদ দিয়েছে। এই প্রকল্পের আওতায় ভারত ৩১টি ড্রোন কিনবে। যা ভারতের সশস্ত্র বাহিনীর বিভিন্ন অংশের মধ্যে বণ্টন করা হবে। এই ড্রোনগুলো দূরপাল্লার এবং ভারী অস্ত্র বহনে সক্ষম।
এমকিউ-৯বি–এর উৎপাদক প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিক এই মনুষ্যবিহীন ড্রোনগুলো তৈরি করার জন্য ‘ভারত ফর্জে’র সঙ্গে একটি চুক্তি করেছে এবং ভারতে ড্রোনগুলোর রক্ষণাবেক্ষণের জন্য একটি সেন্টার স্থাপনের জন্যও প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩৭ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে